এক্সপ্লোর

কেউ বন্ড দেয়নি, জামিন পেলেও ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে থাকা ৭ রোহিঙ্গা মহিলা, ১৭ শিশু ত্রিপুরার জেলে

আগরতলা: চারদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে থাকা ৩১ রোহিঙ্গার মধ্যে সাত মহিলা, ১৭টি শিশুকে ত্রিপুরার আদালতে জামিন দিলেও কেউ তাদের হয়ে জামিনের বন্ড পেশ করতে না আসায় তাদের জেলেই পাঠানো হল। তাদের কৌঁসুলি প্রসেনজিত্ দেবনাথ জানান, পশ্চিম ত্রিপুরার জেলা ও দায়রা বিচারক এস এল ত্রিপুরা ওই মহিলা, শিশুদের জামিন মঞ্জুর করেন, দলের বাকি সাত পুরুষকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। দলটি সম্ভবত জম্মু ও কাশ্মীর থেকে এসেছে। ১৮ জানুয়ারি থেকে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাটাতারের ওপারে নো ম্যান্স ল্যান্ডে তারা আটকে ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করে বিএসএফ তাদের মঙ্গলবার পশ্চিম ত্রিপুরার আমতোলি থানার হাতে তুলে দেয়। রোহিঙ্গাদের কৌঁসুলি সওয়াল করেন, ভারত রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনারের গৃহীত প্রস্তাবে সই করেছে, ফলে ওদের বেআইনি অনুপ্রবেশকারী বলা যায় না। মায়েরা না থাকলে নিরাপরাধ শিশুগুলিকে দেখাশোনার কেউ থাকবে না। আমতোলি থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব সেনগুপ্ত জানান, আদালত মহিলা, শিশুদের জামিন মঞ্জুর করে, কিন্তু কেউ জামিনের বন্ড দিতে না আসায় ওদের বিশালগড় কেন্দ্রীয় জেলে পাঠানো হয়। জেল সূ্ত্রে খবর, ওদের অন্য বন্দিদের মতোই সরকারের সুপারিশমতো দিনে তিনবার খাবার দেওয়া হচ্ছে। ১৭টি বাচ্চাকে মায়েদের সঙ্গেই আলাদা সেলে রেখেছে জেল কর্তৃপক্ষ। বাকি সাত পুরুষকে ছেলেদের জায়গায় পৃথক কুঠুরিতে রাখা হয়েছে। এই রোহিঙ্গাদের নিয়ে বিএসএফের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রহরী বাহিনীর বিরোধ হয় সম্প্রতি। দুপক্ষেরই দাবি, ওপক্ষ রোহিঙ্গাদের তাদের ভূখণ্ডে ঢুকিয়ে দিয়েছে। এ নিয়ে বিএসএফ, বিজিবি-র বৈঠকে সিদ্ধান্ত না হওয়ায় ওদের ত্রিপুরার থানার হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ ও ২০১৮য় যথাক্রমে ১২ ও ৬২ রোহিঙ্গা ধরা পড়ে ত্রিপুরায়। ২০১৭-র অক্টোবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সব রাজ্যকে তাদের ভূখণ্ডে বসবাসকারী রোহিঙ্গাদের চিহ্নিত করে নজরে রাখতে বলে। মন্ত্রক জানায়, কেন্দ্র মনে করে, মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা দেশের সম্পদে বোঝা হিসাবে ভাগ বসাচ্ছে, দেশের নিরাপত্তা, সুরক্ষাকেও চ্যালেঞ্জের সামনে ফেলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget