এক্সপ্লোর

দিল্লির করোলবাগের হোটেল থেকে পুরনো নোটে তিন কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার

নয়াদিল্লি:  নোট বাতিলের পর দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে, গত কয়েক সপ্তাহে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছে আয়কর দফতর ও পুলিশ। সোমবার দিল্লির করোলবাগের এক হোটেলে হানা দিয়ে পুরনো নোটে প্রায় তিন কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আয়কর দফতর এবং দিল্লির অপরাধ দমন শাখার পুলিশ যৌথ অভিযান চালিয়ে দিল্লির হোটেল থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। গ্রেফতার পাঁচজনকে জেরায় জানা গিয়েছে মুম্বইয়ের এক হাওয়ালা কারবারির টাকা এটি। হোটেলের দুটি ঘরে তল্লাশি চালিয়ে স্যুটকেস ও কার্ডবোর্ডের বাক্স থেকে পুরনো নোটে ৩ কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের খবর, দিল্লি থেকে মুম্বইয়ে হাওয়ালা কারবারির কাছে পাঠানো হচ্ছিল এই টাকা। পুলিশ সূত্রে খবর, পাচারকারীরা বিমানবন্দরে স্ক্যানিং এড়াতে স্যুটকেস ও কার্ডবোর্ডের বাক্সগুলি আটকাতে ব্যবহার করেছিল বিশেষ ধরনের টেপ। এদিকে সোমবার সন্ধে বেলা পুলিশ মহারাষ্ট্রের থানে এলাকা থেকে নতুন নোটের এক কোটি টাকা উদ্ধার করে। সেখানে তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকালই নভি মুম্বই থেকে ২৩.৭০ লক্ষ টাকা উদ্ধার হয়। প্রসঙ্গত, নোট বাতিলের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার এখন নিত্যদিনের রুটিন হয়ে গেছে। কালো টাকার কারবারিদের রুখতে এখন বদ্ধপরিকর আয়কর দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget