এক্সপ্লোর

মধ্যরাত থেকে পুরনো ৫০০, ১০০০ নোট বাতিল, ঘোষণা মোদীর

নয়াদিল্লি: মঙ্গলবার মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট। এরপর ৫০০ ও ১০০০ টাকা দিয়ে কোনও লেনদেন নয়। ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বদলে বাজারে শীঘ্রই আসতে চলেছে ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট। এদিন জাতির উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে মোদী জানান, কালো টাকা, দুর্নীতি এবং জালনোট রোধে এই পদক্ষেপ নিতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল হচ্ছে। আজ রাত বারোটা থেকেই কার্যকর। মোদীর ঘোষণা, এখন থেকে ৫০০ ও ১০০০ টাকা দিয়ে কোনও লেনদেন নয়। rs.2000-new কিন্তু, যাঁদের কাছে পুরনো ৫০০ ও এক হাজার টাকার নোট রয়েছে, তাঁরা কী করবেন? উপায় বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। জানিয়েছেন, ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পুরনো নোট ব্যাঙ্কে জমা করা যাবে। মোট ৫০ দিন সময় পাওয়া যাবে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট ব্যাঙ্কে জমা দিয়ে নতুন নোট নেওয়ার। এই সুবিধা আগামী ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মিলবে।’ ব্যাঙ্ক পুরনো নোট বদলে নতুন নোট গ্রাহককে দেবে। তবে, এক্ষেত্রে ব্যাঙ্কে নিয়ে যেতে হবে আধার কার্ড ও ভোটার কার্ড। এই নতুন নিয়ম যাতে সুষ্ঠুভাবে কার্যকর হয়, তার জন্য কাল সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি, কাল ও পরশু কাজ করবে না এটিএম-ও। ফলে সমস্যায় পড়তে পারেন আমজনতা। আরও পড়ুন EXCLUSIVE: পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা ওয়ার রুমে কাটালেন প্রধানমন্ত্রী তবে, ‘১১ নভেম্বর পর্যন্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে ছাড় পাওয়া যাবে হাসপাতালে। একইভাবে, ১১ তারিখ পর্যন্ত বাস, ট্রেন, বিমানের টিকিট কাটাতেও পুরনো নোটে ছাড় মিলবে। এখানেই শেষ নয়, এটিএম-এ টাকা তোলার ক্ষেত্রেও বিধিনিষেধ চালু হচ্ছে। এবার থেকে প্রতিদিন এটিএম থেকে ২০০০ টাকার বেশি তোলা যাবে না। একইভাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিনে ১০ হাজার ও সপ্তাহে ২০ হাজারের বেশি টাকা তোলা যাবে না। ‘মোদী বলেছেন, দুর্নীতি রোধ ও কালো টাকা বন্ধে এই পদক্ষেপ আনতে বাধ্য হয়েছে সরকার। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। rs.500 বলেছেন, বিশ্ব অর্থনীতিতে এগোচ্ছে ভারত। বিশ্বে ভারত এক উজ্জ্বল নক্ষত্র। তাই সীমান্তপারের শত্রু জাল নোট ছড়িয়ে ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে। মোদীর প্রশ্ন, সন্ত্রাসবাদীরা এত টাকা পাচ্ছে কোথা থেকে? মোদী মনে করেন, ‘সন্ত্রাসে এত সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জরুরি। পাশাপাশি তিনি আরও জানান, দুর্নীতি রোধ ও কালো টাকা উদ্ধারে কাজ চলছে। কালো টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার হয়েছে। ফলে, এখন থেকে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট শুধুই কাগজের টুকরো।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget