এক্সপ্লোর

আরও ছাড়: ১১ তারিখ পর্যন্ত পুরনো নোটে সরকারি কর, বকেয়া, বিদ্যুৎ ও জলের বিল দেওয়া যাবে, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণার জেরে সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবে আরও ছাড়ের সিদ্ধান্ত নিল মোদী সরকার।

একদিকে আগামীকাল পর্যন্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে সরকারি বিল মেটানোর সুরাহা দেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী শনি ও রবিবার নোট বদলের পাশাপাশি দেশের সব ব্যাঙ্কে পুরোদমে চালু থাকবে সব ধরনের পেমেন্ট পরিষেবাও।

এদিন কেন্দ্র জানিয়েছে, আগামীকাল মধ্যরাত পর্যন্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে সরাকারি ফি সহ বিভিন্ন ইউটিলিটি বিল জমা দেওয়া যাবে।

এদিন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস টুইট করে জানান, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ফি, চার্জ, কর, বকেয়া মেটানো যাবে।

আরও পড়ুন: 

নোট বাতিলের প্রতিক্রিয়া, ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন, প্রবল সমস্যায় মানুষ

বৃহস্পতিবারই আসছে নতুন নোট, দু’হাজারের নোটে থাকবে মঙ্গলযানের এবং পাঁচশোর নোটে থাকবে লালকেল্লার ছবি

এর জন্য পুরসভা সহ সমস্ত সরকারি দফতর পুরনো নোট দিতে বাধ্য। পাশাপাশি, তিনি এ-ও জানান, বিদ্যুৎ ও জল সংযোগের মতো পরিষেবামূলক বিলও পুরনো নোট দিয়ে মেটানো যাবে।

এর আগে, মঙ্গলবার পুরনো নোট বাতিল করার সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষেত্রবিশেষে ১১ তারিখ মধ্যরাত পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করেছিলেন।

সেই তালিকায় ছিল— রেল ও মেট্রো টিকিট, বিমান টিকিট, রেল কেটারিং, রান্নার গ্যাস এবং প্রেসক্রিপশন সহ ওষুধ।

পাশাপাশি, সরকারি হাসপাতাল, সরকারি দুধের ডিপো, শ্মশান, কবরস্থান, এবং পেট্রোল পাম্পেও ওই ছাড় বলবৎ করা হয়েছিল।

আরও পড়ুন: 

মধ্যরাত থেকে পুরনো ৫০০, ১০০০ নোট বাতিল, ঘোষণা মোদীর

নোট বাতিল: 'সাহসী' পদক্ষেপ জানালেন রাষ্ট্রপতি, সমালোচনায় কংগ্রেস, সিপিএম

এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের জন্য একটি সুখবর দেওয়া হয়েছে। এদিন এক নির্দেশিকা জারি করে আরবিআই জানিয়েছে, শুধুমাত্র পুরনো নোট বদলই নয়, আগামী শনি ও রবিবার পুরোদমে চালু থাকবে ব্যাঙ্কের পেমেন্ট সংক্রান্ত পরিষেবাও।

অর্থাৎ, অন্যান্য কাজের দিনের মতোই এই দুদিনও ইলেকট্রনিক ট্রান্সফার, চেক-ক্লিয়ারেন্স, আরটিজিএস, এনইএফটি, রেপো সহ সকল পেমেন্ট মাধ্যমের সুবিধা পাবেন গ্রাহকরা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget