এক্সপ্লোর

৫ বছরে বাতিল হবে নতুন ২০০০ টাকার নোট! জল্পনা আরএসএসের তাত্ত্বিক নেতার মন্তব্যে

নয়াদিল্লি: কালো টাকা মজুত এবং জাল নোটের রমরমা রুখতে ৫০০, এক হাজারের নোট বাতিল করছে মোদী সর]কার। তার জায়গায় যে দু’হাজারের নোট আনা হয়েছে, তাও কি দ্রুত বাতিল করা হতে পারে? জল্পনা উস্কে দিলেন আরএসএসের তাত্ত্বিক নেতা এস গুরুমূর্তি। মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের ক্ষেত্রে যে গুরুমূর্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সূত্রে খবর, তিনিই সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দাবি করেছেন, পাঁচশো, হাজারের নোট বাতিলের পর বাজারের চাহিদা মেটাতে সেতুু হিসাবে কাজ করেছে ২ হাজারের নোট। ধীরে ধীরে, আগামী পাঁচ বছরের মধ্যে এই দু হাজার টাকার নতুন নোটও বাজার থেকে তুলে নেবে সরকার।

আরএসএস নেতার যুক্তি, নতুন নোট জাল করতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে। ২ হাজার টাকার নতুন নোট জাল হওয়ার আগে পাঁচ বছরের মধ্যে তা বাজার থেকে তুলে নেওয়া হবে। গুরুমূর্তির দাবি, একটা সময়ের পর ব্যাঙ্কগুলিকে বলা হবে, যে সব ২ হাজার টাকার নোট তারা পাচ্ছে, তা যেন গ্রাহকদের ফেরত না দেয়। এতে ব্যাঙ্কে দু’হাজার টাকার নোটগুলি জমা হবে। তারপর, একমাস বা আরও বেশি সময়ের নোটিস দিয়ে সবাইকে বলা হবে, ২০০০ টাকার নোটের বদলে ৫০০ টাকার নোট নিয়ে যেতে। আরএসএস নেতার বক্তব্য, এ ভাবে আগেও বিভিন্ন সিরিজের নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি এও দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার চায় কম মূল্যের নোটের দিকে এগোতে। এই এরএসএস নেতার এও মত, ভারতীয় অর্থনীতিতে সর্বোচ্চ পাঁচশো টাকার নোট থাকা উচিত। তারপর আড়াইশো এবং ১০০ টাকার নোট। গুরুমূর্তি এদিন নোট বাতিলের সিদ্ধান্তকে 'আর্থিক দুনিয়ায় পোখরান' বলে উল্লেখ করেন। বলেন, পোখরান বিস্ফোরণ অবিশ্বাস্য় বদল ঘটিয়েছিল। কে ভাবতে পেরেছিল, আমেরিকা ভারতকে গুরুত্ব দেবে? পরমাণু বিস্ফোরণ না ঘটালে ওরা ফিরেও তাকাত না। ঠিক তেমনই অর্থনীতিতেও পোখরান  ঘটে গেল। তবে একে বুঝতে, প্রয়োগ করতে, লোককে বোঝাতে একেবারে ভিন্ন মনোভাবের প্রয়োজন।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget