এক্সপ্লোর

বিজয়নের মাথার দাম ঘোষণা: দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রত্যাহার কুন্দনের, বরখাস্ত করল আরএসএস

উজ্জ্বয়িনী (মধ্যপ্রদেশ): হালে পানি না পেয়ে পিনারাই বিজয়নকে খুন করতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা প্রত্যাহার করে নিলেন আরএসএস নেতা কুন্দন চন্দ্রাবত। নানা মহলের নিন্দা তো ছিলই, সঙ্ঘ পরিবারও তাঁর বিতর্কিত মন্তব্য অনুমোদন করেনি। ফলে গতকাল রাতেই বিবৃতি দিয়ে চন্দ্রাবত বলেন, কেরলে স্বয়ংসেবকরা নিহত হচ্ছে দেখে মানসিক ভাবে বিচলিত হয়ে পড়ি। আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। আমি বিবৃতি তুলে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। তবে তাতে চিঁড়ে ভেজেনি। অবশেষে কুন্দনকে বরখাস্ত করেছে আরএসএস। মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি প্রকাশ শাস্ত্রী বলেন, চন্দ্রাবতের বিতর্কিত মন্তব্য সঙ্ঘ সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছে। তাঁকে সংগঠনে সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে কেরল থেকে ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও পাল্টা অভিযোগ করেন চন্দ্রাবত। দাবি করেন, সোস্যাল মিডিয়াতেও আক্রমণ করা হচ্ছে তাঁকে। কেরলে আরএসএস ক্যাডারদের 'খুনে'র বদলা নিতে খোদ মুখ্যমন্ত্রীর মাথার দাম ঘোষণা করায় গতকালই তাঁকে একহাত নেয় সিপিএম, কংগ্রেস। তাঁর বিবৃতির ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল। চন্দ্রাবত অভিযোগ করেছিলেন, রাজ্যে নিরপরাধ সঙ্ঘ পরিবারের ৩০০ কর্মীকে খুন করেছে সিপিএম কর্মীরা, কিন্তু মুখ্যমন্ত্রী দেখেও দেখছেন না। তিনিই রয়েছেন হত্যার পিছনে। কিন্তু আরএসএস প্রচার প্রমুখের মুখ্যমন্ত্রীর মাথা কেটে আনার ডাক নাকচ করে জানিয়ে দেয়, তারা হিংসার বিরুদ্ধে। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পথেই তারা কেরলে ক্যাডারদের ওপর আক্রমণের প্রতিবাদ করবে।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget