এক্সপ্লোর

টেলিকম পরিষেবা নিয়ে লোকসভায় রবিশঙ্করের দাবি খারিজ সতীর্থ বিজেপি নেতার

রাজীব প্রতাপ রুডি দাবি করেন, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাগুলির কল মারাত্মকভাবে ড্রপ করে। কিন্তু, সেগুলির জন্য চার্জ নেওয়া হয়।

নয়াদিল্লি: লোকসভায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বক্তব্যের বিরোধিতায় সরকারে তাঁরই সতীর্থ রাজীব প্রতাপ রুডির। এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রসাদ বলেন, বন্যা বা ঘূর্ণিঝড় জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের সময় একমাত্র বিএসএনএল ও এমটিএনএল-এর মতো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাই গ্রাহকদের নিখরচায় পরিষেবা দিয়ে থাকে। প্রসাদের এই মন্তব্যের প্রেক্ষিতে রুডি পাল্টা দাবি করেন, বেসরকারি টেলিকম সংস্থাগুলিও নিখরচায় পরিষেবা প্রদান করে। এরপর প্রসাদ যোগ করেন, বেসরকারি সংস্থাগুলি অবশ্যই করে। তবে দুদিনের জন্য। অন্যদিকে, বিএসএনএল ও এমটিএনএল বিপর্যয় সম্পূর্ণ কেটে না যাওয়া পর্যন্ত করে। রাজীব প্রতাপ রুডি আরও দাবি করেন, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাগুলির কল মারাত্মকভাবে ড্রপ করে। কিন্তু, সেগুলির জন্য চার্জ নেওয়া হয়। তিনি বলেন, যেহেতু সংস্থাগুলি রাষ্ট্রায়ত্ত, তাই মানুষ পরিষেবা না পেলে সরকারকেই গালমন্দ করে। এই প্রেক্ষিতে, প্রসাদ জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির আর্থিক দিকটা ভাল হওয়া উচিত। এদিকে, প্রসাদ ও রুডির মধ্যে এই তর্ক-বিতর্কের মধ্যে টিপ্পনি শুরু করে দেয় বিরোধীরা। অনেকে দাবি করেন, অবিলম্বে রুডিকে এই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হোক। প্রসঙ্গত, প্রথম মোদি সরকারের আমলে টেলিকম মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন রুডি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget