এক্সপ্লোর

বিজেপিতে যোগদানের জল্পনা ওড়ালেন, ভবিষ্যত পরিকল্পনা জানাবেন তাড়াতাড়িই , বললেন সচিন পায়লট

রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সচিন পায়লটকে বরখাস্তের পর তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চরমে ওঠে। কিন্তু এই জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন পায়লট।

নয়াদিল্লি:  রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সচিন পায়লটকে বরখাস্তের পর তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চরমে ওঠে। কিন্তু এই জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন পায়লট।  বিজেপির সঙ্গে তাঁর আলোচনা চলছে বলে যে খবর প্রকাশিত হয়, তা নস্যাত্ করে পায়লট জানিয়েছেন, তিনি গৈরিক দলে যোগ দিচ্ছেন না। তিনি বলেছেন, রাজস্থানে কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে তিনি পরিশ্রম করেছিলেন। রাজস্থানের কিছু নেতা তাঁর বিজেপিতে যোগদানের  গুজব ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন পায়লট। উল্লেখ্য, পায়লটের সঙ্গে সামিল আরও দুই মন্ত্রীকে রাজস্থানের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তী পায়লটের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে পায়লট গৈরিক শিবিরে যোগ না দেওয়ার কথা বলেছেন। জল্পনা চলছিল যে, পায়লট বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন এবং তাঁর লক্ষ্য মুখ্যমন্ত্রী পদ। ভবিষ্যত পরিকল্পনা তিনি শীঘ্রই জানাবেন বলে জানিয়েছেন পায়লট। এরইমধ্যে বুধবার দল বিরোধী কার্যকলাপে জন্য পায়লট ও অন্যান্য বিদ্রোহী বিধায়কদের সদস্য পদ বাতিলের নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮ বিদ্রোহী বিধায়ককে বিধানসভার অধ্যক্ষ নোটিশ জারি করেছেন এবং শুক্রবারের মধ্যে জবাবদিহি করতে বলেছেন। গতকাল কংগ্রেস পায়লটের ক্ষোভ প্রশমনের জন্য মন্ত্রীদের বৈঠকে মন্ত্রীদের ডাকা হয়েছিল। কিন্তু ওই বৈঠকে যোগ না দিয়ে কংগ্রেসের তরুণ নেতা কড়া বার্তা দেন যে, বিদ্রোহে ইতি টানার কোনও ইচ্ছাই তাঁর নেই।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget