এক্সপ্লোর

ছয় সদস্যর মেয়াদ শেষে সপা কাকে পাঠাবে রাজ্যসভায়? শুরু হয়েছে জোর জল্পনা

লখনউ: দুমাস পরে সমাজবাদী পার্টি (সপা)-র ছয়জন রাজ্যসভা সদস্যের মেয়াদ শেষ হচ্ছে।কিরণময় নন্দ, দর্শন সিংহ যাদব, নরেশ অগ্রবাল, জয়া বচ্চন, মুনওয়ার সেলিম ও অলোক তিওয়ারির এই তালিকায় রয়েছেন। কিন্ত উত্তরপ্রদেশ বিধানসভায় সপা-র এখন যা শক্তি তাতে অখিলেশ যাদবের দল মাত্র একজনকেই রাজ্যসভায় পাঠাতে পারে। কাজেই, সপা-র মধ্যে কার ভাগ্যে রাজ্যসভা পদের শিকে ছিঁড়বে, তা ঘিরে জল্পনা বেশ জমে উঠেছে। মুলাময় সিংহ যাদবের ঘনিষ্ট বলে পরিচিত দর্শন সিংহ যাদব যে ফের টিকিট পাবেন না, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। আজম খানের ডান হাত বলে পরিচিত সেলিমও লড়াইয়ে নেই। এমনিতে তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা, আজমের দাক্ষ্যিণেই রাজ্যসভায় পৌঁছতে পেরেছিলেন। সপা-র প্রথমসারির নেতা ব্রজভূষণ তিওয়ারির মৃত্যুর পর অলোক তিওয়ারিকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। কিন্তু সেই জমানা ছিল মুলায়মের। এখন দলের নিয়ন্ত্রণ অখিলেশের হাতে। কাজেই ছয়জনের মধ্যে কিরণময়, নরেশ ও জয়া বচ্চনের নাম ঘিরেই জল্পনা চলছে।সব কিছু ঠিকঠাক থাকলে অমিতাভ বচ্চন ঘরণী চতুর্থবারের জন্য রাজ্যসভার সদস্য হতে পারেন। দলে কোনও গোষ্ঠীর ঘনিষ্ঠ না হওয়াটা তাঁর পক্ষে যেতে পারে। মুলায়ম পরিবারের দলের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের সময় জয়া অখিলেশের পাশেই দাঁড়িয়েছিলেন। নরেশ রামগোপালের ঘনিষ্ঠ। কিন্তু অখিলেশ তাঁকে আর রাজ্যসভায় পাঠাতে রাজি নন বলে খবর। কিরণময় নন্দ বঙ্গের নেতা। তিনি সপা-র সহ সভাপতিও বটে। গত বছর ১ জানুয়ারি দলের বৈঠকে তিনি অখিলেশকে মুলায়মের জায়গায় সভাপতি করার প্রস্তাব রেখেছিলেন। কিরণময়কে অখিলেশ ও মুলায়ম-উভয়েই পছন্দ করেন। তাই কিরণময়কে সপা রাজ্যসভায় ফের পাঠাবে কিনা, তা নিয়েও জল্পনা রয়েছে। আসলে রাজনীতিতে কখন কী হয় , তা আগাম বলা খুবই কঠিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget