এক্সপ্লোর

ভিসার আবেদন বাতিল করল ব্রিটেন, ‘মর্মাহত’, ‘হতবাক’ আমজাদ আলি খান

নয়াদিল্লি: সামনের মাসে ব্রিটেনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠান করার কথা। কিন্তু তার আগে সরোদিয়া আমজাদ আলি খানের ভিসার আবেদন বাতিল করে দিল ব্রিটিশ হাই কমিশন। কেন তাঁর মতো একজন শিল্পীর, দুনিয়াজুড়ে যাঁর খ্যাতি, ভিসার আবেদন মঞ্জুর হল না, সে ব্যাপারে মুখ খোলেননি হাই কমিশনের মুখপাত্র। তিনি শুধু এটুকুই বলেন যে, ব্যক্তি বিশেষের ব্যাপারে মন্তব্য করে না হাই কমিশন। হাই কমিশনের পদক্ষেপে ‘হতবাক’, ‘মর্মাহত’ আমজাদ। তিনি ট্যুইট করে হতাশা প্রকাশ করেছেন। ট্যুইটে ট্যাগ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। আমজাদ লিখেছেন, আমার ব্রিটেন সফরের ভিসার আবেদন বাতিল হয়েছে। শিল্পীরা শান্তি, ভালবাসার বাণী ছড়িয়ে দেন। তাঁদের কাছে এটা খুবই দুঃখের ব্যাপার। এও লিখেছেন, আমি বিস্মিত, হতবাক। আঘাত পেলাম। ব্রিটেনের ভিসা খারিজ। কথা ছিল সেপ্টেম্বরে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠান করব। ক্ষোভের সঙ্গে তিনি লিখেছেন, সাতের দশকের গোড়া থেকেই বলতে গেলে প্রতি বছরই ব্রিটেনে অনুষ্ঠান করছি। ভিসা বাতিল হওয়ায় দারুণ হতাশ। বাবার ভিসার আবেদন খারিজ হওয়ায় শিল্পী-পুত্র আমান আলিও বলেছেন, এমন আগে কখনও ঘটেনি। আমাদের দেশে এটা স্বাভাবিক ভাবে মেনে নেওয়া হবে না। উনি এমন একজন মানুষ যিনি গোটা জীবনটা দেশ, শান্তির জন্য উত্সর্গ করেছেন। সুতরাং তাঁর সঙ্গে এমন হওয়াটা খুবই দুঃখের। কেন ব্রিটেন এমন করল, সেটা দেখা উচিত ভারত সরকারের।  

সেরা শিরোনাম

Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget