এক্সপ্লোর

জেল থেকে বেরিয়ে স্থানীয় বিধায়কের বাড়ি গিয়েছিলেন শশীকলা, রিপোর্টে দাবি ডি রূপার

বেঙ্গালুরু: জেল থেকে বেরিয়ে চুপিসাড়ে স্থানীয় বিধায়কের বাড়ি গিয়েছিলেন শশীকলা? এমনই চাঞ্চল্যকর দাবি করেছে কর্নাটক পুলিশ।

সম্প্রতি, বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ফাঁস হয়। সেখানে দেখা যায়, রাতে শশীকলা জেলে ঢুকছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, শশীকলা সুতির নাইটি পরে রয়েছেন। আরও দুটি ভিডিওতে দেখা যায়, তিনি মেটে রঙের চুড়িদার পরে রয়েছেন। পাশাপাশি, নেত্রীর হাতে শপিং ব্যাগের মত কোনও বস্তু রয়েছে বলেও দেখা যায় ওই ভিডিওতে। ভিডিওগুলি ফাঁস হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা শুরু হয়।

এদিন রাজ্য পুলিশের ডিআইজি ডি রূপা অ্যান্টি কোরাপশন ইউনিট (এসিবি)-কে দেওয়া এক রিপোর্টে দাবি করেছেন, জেলের কাছে হোসুরের বিধায়কের একটি বাড়ি আছে। সেখানেই গিয়েছিলেন শশীকলা। রূপা বলেন, (আমার কাছে) নির্দিষ্ট তথ্য রয়েছে যে, তিনি মাঝেমধ্যেই সেন্ট্রাল জেলের কাছে হোসুরের বিধায়কের নামে থাকা ওই বাড়িতে যান। ডিআইজি জানান, শশীকলার জন্য জেলে যে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে, তার প্রমাণ হল এই ভিডিও ফুটেজ, যা তিনি এসিবি-কে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই, রূপা প্রথম অভিযোগ করেন, আদালতের নির্দেশের বিরুদ্ধে জেলে শশীকলাকে প্রথম শ্রেণির কয়েদির সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এর জন্য তিনি এক জেল আধিকারিককে ২ কোটি টাকা দিয়েছেন বলে দাবি করেন। রূপার আরও অভিযোগ, এর নেপথ্যে দায়ী ডিজিপি (কারা) সত্যনারায়ণ রাও। এই অভিযোগের পরই গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অভিযোগকে ঘিরে ডিজিপির সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় রূপার। যার জেরে দুজনকেই বদলি করা হয়।

গত ফেব্রুয়ারি মাসে আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জেল হয় শশীকলার। একইসঙ্গে, জেল হয় তাঁর দুই আত্মীয়র। সকলের চার বছর হাজতবাসের সাজা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget