এক্সপ্লোর

তাজ মহলের রং বদলে উদ্বেগ, কেন্দ্রের সমালোচনা, দেশ-বিদেশের বিশেষজ্ঞদের ডেকে এনে দেখাতে বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: তাজ মহলের রং বদলে যাওয়া নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের। কেন্দ্রের সমালোচনাও করেছে বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ। আগ্রার এই ঐতিহাসিক সৌধের শ্বেতশুভ্র রং হারিয়ে গিয়ে আগেই হলদে হয়েছে, আর এখন তা বাদামী, সবজে চেহারা নিচ্ছে বলে অভিমত জানিয়ে শীর্ষ আদালত বলেছে, কেন্দ্র আগে দেশ, বিদেশের বিশেষজ্ঞদের ডেকে এনে দেখিয়ে তাজমহলের ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখুক, সেই অনুসারে তার মহিমা পুনরুদ্ধারে পদক্ষেপ করুক। বিচারপতিরা তিরস্কারের সুরে বলেন, জানি না, আপনাদের হাতে প্রযুক্তি, কৌশল আছে কিনা। যদিও বা থাকে, তাও তা ব্যবহার করছেন না। তা না হলে বলতে হয়, আপনারা কেয়ারই করেন না! তাজমহলকে চুলোয় পাঠানোর সিদ্ধান্ত না হয়ে থাকলে মনে হয়, ভারতের বাইরে থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসা দরকার। আপনারা ভারত, বাইরে থেকেও বিশেষজ্ঞদের আনতে পারেন। বেঞ্চ এদিন পিটিশনার এম সি মেহতার পেশ করা তাজমহলের ছবি দেখে সরকারের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল এ এন এস নাদকার্নিকে প্রশ্ন করে, তাজ মহলের রং বদলের কারণ কী। নাদকার্নি আর্কিওলজিক্যাল সার্ভেকে দিয়ে তাজ মহলের পরিচালনা, দেখভাল করানো উচিত বলে বেঞ্চকে জানান। ৯ মার্চ পরবর্তী শুনানির দিন স্থির করে শীর্ষ আদালত। পরিবেশবিদ মেহতা তাঁর পিটিশনে তাজ মহলকে দূষণ ছড়ানো গ্যাস ও আশপাশের জঙ্গল, গাছপালা কেটে সাফ করে দেওয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ স্থলের মর্যাদা পাওয়া ১৬৩১ সালে গঠিত এই মহান স্থাপত্যের রক্ষায় কী হচ্ছে না হচ্ছে, সেদিকে বেশ কিছুদিন ধরেই নজর রাখছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget