এক্সপ্লোর

উন্নাও নির্যাতিতার ‘দুর্ঘটনা’ কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআইকে আরও ২ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট

চিকিৎসকরা জানিয়েছেন, রক্তের সংক্রমণে অবস্থা আরও সঙ্কটজনক নির্যাতিতার

নয়াদিল্লি: উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতাকে সপরিবারে হত্যার চেষ্টার তদন্ত করছে সিবিআই। ট্রাক দুর্ঘটনার সেই তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে  আরও দু’সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। সোমবার শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পূর্ণাঙ্গ তদন্তের জন্য আরও ১৫ দিন সময় পাবে সিবিআই। গত ২৮ জুলাই রায়বরেলির কাছে দুর্ঘটনার কবলে পড়ে উন্নাও নির্যাতিতার গাড়ি। তাতে দু’জনের মৃত্যু হয়। যে ট্রাকটি এসে ধাক্কা মেরেছিল, তার নম্বর কালো কালি দিয়ে ঢাকা ছিল। তারপর থেকেই খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠতে শুরু করে। অভিযোগ ওঠে ধর্ষণে প্রধান অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারই জেলে বসে এই দুর্ঘটনার ছক কষেছেন। ঘাতক ট্রাকের চালক, মালিক ও সাফাইয়ের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় তদন্ত। সোমবার বিচারপতি দীপক গুপ্ত ও অনিরুদ্ধ বসুর বেঞ্চ জানায়, তদন্ত শেষ করার জন্য আরও দিন ১৫ সময় চেয়েছে সিবিআই। কারণ তদন্তের জন্য নিগৃহীতা ও তাঁর আইনজীবীর বয়ান ভীষণ জরুরি। আর নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। লখনউ থেকে এয়ারলিফট করে তাকে দিল্লির এইমসে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তের সংক্রমণে অবস্থা আরও সঙ্কটজনক নির্যাতিতার। তাঁর আইনজীবীর অবস্থাও গুরুতর। এমন পরিস্থিতিতে দু’জনেরই বয়ান নেওয়া সম্ভব নয়। সে কারণেই বাড়তি সময় চেয়ে নিয়েছে সিবিআই। ধর্ষণে  মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, পকসো আইন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন লঙ্ঘণ-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করেছে দিল্লি আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষণ ও ট্রাক চাপা দিয়ে নিগৃহীতাকে সপরিবার হত্যার চেষ্টার পাঁচটি মামলাই উত্তর প্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। বিচারক ধর্মেশ শর্মার বেঞ্চ জানিয়েছে, কূলদীপ সেনগারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩৬৩, ৩৬৬, ৩৭৬ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। চার্জ গঠন করা হয়েছে আর এক অভিযুক্ত শশী সিংহের বিরুদ্ধেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget