এক্সপ্লোর

বৈষ্ণোদেবীর নতুন পথ তৈরি নিয়ে এনজিটি-র নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) ২৪ নভেম্বর থেকে জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে পদযাত্রী ও ব্যাটারিচালিত গাড়ি যাওয়ার জন্য নতুন পথ তৈরির নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড। আজ বিচারপতি এম বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তর বেঞ্চে শুনানির সময় শ্রাইন বোর্ডের আইনজীবী মুকুল রোহতাগি বলেন, এখন বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার দু’টি রাস্তা আছে। তৃতীয় রাস্তাটি তৈরি হচ্ছে। সেটা ২৪ তারিখের মধ্যে শেষ করা সম্ভব নয়। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। এরপরেই এনজিটি-র নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার নতুন রাস্তা তৈরি ছাড়াও প্রতিদিন ৫০ হাজারের বেশি দর্শনার্থীকে মন্দিরে যেতে না দেওয়ারও নির্দেশ দেয় এনজিটি। আরও বলা হয়, নতুন রাস্তায় কোনও ঘোড়া বা খচ্চর যেতে দেওয়া হবে না। কেউ বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা বা কাটরা শহরের বাসস্টপ নোংরা করলে ২,০০০ টাকা জরিমানা করতে হবে। সমাজকর্মী গৌরী মাউলেখি বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তায় ঘোড়া ও খচ্চর চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানান। তিনি বলেন, এর ফলে পদযাত্রীরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে বয়স্কদের পক্ষে এটা বিপজ্জনক। কাটরা থেকে বৈষ্ণোদেবীর পথে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রাণীকে ব্যবহার করার ফলে দূষণ ছড়াচ্ছে। গৌরীর এই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্দেশিকা জারি করে এনজিটি।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget