এক্সপ্লোর

মুসলিম সমাজে বহুবিবাহের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সওয়াল করে অযোধ্যা মামলা পাঠানো বৃহত্তর বেঞ্চে পাঠানোর আর্জি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: মুসলিম সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হল, অযোধ্যা মামলাটি কোনও বৃহত্তর বেঞ্চে পাঠানো হোক, কারণ তা মুসলিম সমাজে বহুবিবাহের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুসলিম পুরুষদের এক স্ত্রী থাকতেও ফের বিয়ে করার বিষয়টি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চে মুসলিম সংগঠনটির তরফে সিনিয়র আইনজীবী রাজীব ধবন সওয়াল করেন, অযোধ্যা জমি বিতর্ক মুসলিমদের মধ্যে বহুবিবাহের সমস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী কে পরাশরণ আবেদনের বিরোধিতা করে বলেন, কোন বেঞ্চ মামলাটি শুনবে, সেটা ঠিক করার অধিকার শুধু সর্বোচ্চ আদালতের। ধবনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, মামলার সব পক্ষের কথা শোনার পর অযোধ্যা মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের বিবেচনায় রয়েছে মোট ১৪টি আবেদন, যেগুলি জমা পড়েছে চারটি দেওয়ানি মামলার ওপর এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে। শ্যাম বেনেগাল, তিস্তা শেতলবাদের মতো সমাজকর্মীরা এর আগে গুরুত্বপূর্ণ বাবরি মসজিদ-রাম জন্মভূমি জমি বিতর্ক মামলায় হস্তক্ষেপের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের নিরাশ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, একমাত্র মূল মামলার সংশ্লিষ্ট পক্ষগুলিকেই নিজ নিজ যুক্তি পেশ করে সওয়ালের অনুমতি দেওয়া হবে। এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ে ২০১০ সালে নির্দেশ দিয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লালা-এই সংশ্লিষ্ট তিন পক্ষের মধ্যে ভাগ করে দিতে হবে। তার বিরুদ্ধেই আবেদন জমা পড়ে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget