এক্সপ্লোর

পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে সামঞ্জস্যহীন, তামাদি হয়ে গেছে, রাষ্ট্রপুঞ্জে ভারত

নয়াদিল্লি: পাকিস্তানের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাস্তব সময়ের কোনও সামঞ্জস্য নেই, তাদের বক্তব্য সব তামাদি হয়ে গেছে। কাশ্মীরের জন্য তাদের ব্যর্থ আকাঙ্খা এবার পরিত্যাগ করা উচিত। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের তোলা অভিযোগের এভাবেই মুখের মত জবাব দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে পাকিস্তান বলেছিল, দিল্লির আচরণে ভারত-পাক উত্তেজনা বাড়ছে। তার জবাবে এখানে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ভারতের অংশ কাশ্মীরের আকাঙ্খা এবার পাকিস্তানের ত্যাগ করা উচিত। আকবরউদ্দিনের কথায়, পাকিস্তান প্রসঙ্গে ভারত বরাবরই স্থায়ী অবস্থান নিয়ে এসেছে। তা হল, ব্যর্থ আকাঙ্খা ত্যাগ করুন। জম্মু কাশ্মীর ভারতের অংশ, তাই থাকবে। আন্তর্জাতিক মঞ্চকে পাকিস্তান যতবার খুশি অপব্যবহারের চেষ্টা করুক, তাতে পরিস্থিতি বদলাবে না। সময়ের সঙ্গে সামঞ্জস্যহীন পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তামাদি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ভরকেন্দ্র বলে উল্লেখ করে আকবরউদ্দিন বলেন, কাশ্মীর নিয়ে তাদের হইচই আন্তর্জাতিক মহলে কোনও সাড়া ফেলেনি। কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যখন কাশ্মীর ইস্যু রাষ্ট্রপুঞ্জে তোলার চেষ্টা করেন, তখনও তাঁর কথায় কান দেয়নি কেউ। এর আগে, সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ না তুলেও রাষ্ট্রপুঞ্জের পাক প্রতিনিধি মালিহা লোধি অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহে ভারতের অকারণ গোলাবর্ষণে নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বেড়েছে। ভারতের সঙ্গে আলোচনায় তৈরি পাকিস্তান কিন্তু তার জন্য ভারতকেই অগ্রণী হতে হবে। বর্তমান পরিস্থিতির জন্য দিল্লিই দায়ী বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget