এক্সপ্লোর

আহমেদ পটেলকে অভিনন্দন, নীতীশের দলকে ভাঙার পথে এগোচ্ছেন শরদ যাদব?

নয়াদিল্লি: গুজরাতে বিজেপির সমস্ত চেষ্টা ব্যর্থ করে রাজ্যসভা আসনে জয়ের জন্য কংগ্রেসের আহমেদ পটেলকে অভিনন্দন জানিয়ে নীতীশ কুমারের সঙ্গে দূরত্ব আরও বাড়ালেন জেডি(ইউ) সাংসদ শরদ যাদব। তাঁর এই অবস্থানে জেডি (ইউ)-র ভাঙন কার্যত অনিবার্য হয়ে উঠতে চলেছে। বিহারে কংগ্রেস-আরজেডি মহাজোট ভেঙে বিজেপির হাত ধরে নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই সম্ভবনা দেখা দেয়। দলের প্রবীণ নেতা শরদ যাদব নীতীশের এই সিদ্ধান্তে নিজের অসন্তোষ গোপন রাখেননি। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে শরদ লিখেছেন, বিপুল বাধাবিঘ্ন উপেক্ষা করে রাজ্যসভা আসনের নির্বাচনে জয়ের জন্য আহমেদ পটেলকে অভিনন্দন। শরদ পটেলের সঙ্গে তাঁর ছবিও পোস্ট করেছেন। গতকাল রুদ্ধশ্বাস টানাপোড়েনের পর গভীর রাতে গুজরাতে রাজ্যসভার তিনটি আসনের  ফলাফল বের হয়। বিজেপির সমস্ত চেষ্টা ব্যর্থ করে জয়ী হন কংগ্রেস সভানেত্রী সনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ পটেল। তাঁর এই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল গুজরাতে একমাত্র জেডি(ইউ) বিধায়ক ছোটুভাই ভাসাভার ভোট। তাঁর কংগ্রেস প্রার্থীতে ভোটদান ঘিরে গতকাল জেডি(ইউ)-র অন্দরে টানাপোড়েনও কম ছিল না। ভাসাভা জানান, তিনি তাঁর দীর্ঘদিনের বন্ধু পটেলকে ভোট দিয়েছেন। তিনি আরও বলেন, বিহারে মহাজোট ভেঙে নীতীশের বেরিয়ে আসার প্রতিবাদ হিসেবে তিনি কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু নীতীশ-ঘনিষ্ঠ জেডি (ইউ) নেতা কেসি ত্যাগী বলেন, ভাসাভা বিজেপি প্রার্থীকেই ভোট দিয়েছেন। তাঁকে এই নির্দেশই দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু গুজরাটে দলের প্রধান অরুণ শ্রীবাস্তব বলেন, নির্দেশ দেওয়ার কে ত্যাগী? তিনি জানান, ভাসাভা পটেলকেই ভোট দিয়েছেন। এরপরই শরদ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্রীবাস্তবকে দল থেকে বহিষ্কার করে জেডি(ইউ)। গুজরাতের রাজ্যসভার ভোট ঘিরে দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে শরদের পটেলকে অভিনন্দন জানিয়ে করা ট্যুইট। শরদ তাঁর ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, বিজেপির হাত ধরার কৌশল সম্পর্কে নীতীশ তাঁকে সম্পূর্ণ অন্ধকারেই রেখেছিলেন। রাজনৈতিক মহলের অনুমান, পটেলকে অভিনন্দন জানিয়ে ট্যুইটের মাধ্যমে দলের সভাপতি নীতীশের ধৈর্য্যের পরীক্ষা নিলেন শরদ। এই অবস্থায় নীতীশ যদি শরদকে দল থেকে বহিষ্কার করেন তাহলে জেডি(ইউ)-র প্রাক্তন সভাপতিকে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিতে হবে না।

সেরা শিরোনাম

Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

ভিডিও

Nandigram Bye Election | জোড়াফুল হারিয়ে কংগ্রেসের হাত ধরে ভেসে থাকতে মরিয়া মমতা?
Sumit Roy | জমি জালিয়াতি মামলায় সুমিতকে CID হেফাজত, জেরায় চাঞ্চল্যকর দাবি!
West Bengal Bye Election | উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে প্রতীক বদলের বহর
Rejinagar Bye Election | সকালে 'না', বেলায় 'হ্যাঁ'! রেজিনগরে উপনির্বাচনের আগে এ কী কাণ্ড?
BJP Government in Bengal | বিধায়কের নাম করে কেউ তোলাবাজি করতে এলে পেটানোর নিদান!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget