এক্সপ্লোর

বিশ্বসুন্দরী মানুষী ছিল্লারকে শশী থারুরের টুইটারে ঠাট্টা, সমালোচনার ঝড়

নয়াদিল্লি: তাঁর মহারাজা সংক্রান্ত মন্তব্যে নিজের দলের অভ্যন্তরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার ফের বিতর্কে কংগ্রেস সাংসদ শশী থারুর। সদ্য মিস ওয়ার্ল্ড খেতাব পাওয়া মানুষী ছিল্লারের পদবী নিয়ে তিনি সস্তা দরের টুইট করেছেন বলে অভিযোগ। ২০০০ সালে প্রিয়ঙ্কা চোপড়ার জয়ের ১৭ বছর পর হরিয়ানার মেয়ে মানুষী বিশ্বসুন্দরী হয়েছেন। কেন্দ্রীয় সরকারের নোটবাতিলের সিদ্ধান্ত নিয়ে বিদ্রূপ করতে গিয়ে টুইটে মানুষীকে টেনে আনেন থারুর। বলেন, নোটবাতিল কত বড় ভুল সিদ্ধান্ত ছিল! বিজেপির বোঝা উচিত ছিল ভারতীয় অর্থ বিশ্ব চালায়: দেখুন, আমাদের ছিল্লার পর্যন্ত বিশ্বসুন্দরী হচ্ছে! দেখুন তাঁর টুইট [embed]https://twitter.com/ShashiTharoor/status/932200934972710912[/embed] এখন হিন্দিতে ছিল্লার মানে খুচরো পয়সা। স্বাভাবিকভাবেই শশীর মত প্রাক্তন মন্ত্রী-সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা হয়। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, মানুষীর প্রতি এই অবমাননাকর মন্তব্যের জন্য শশীকে শমন পাঠাবে তারা। [embed]https://twitter.com/NCWIndia/status/932229321577476096[/embed] শশীর মন্তব্যের নিন্দায় মুখর শাসক দল বিজেপিও। [embed]https://twitter.com/sambitswaraj/status/932216944702275584[/embed] হরিয়ানা তনয়ার অসম্মানে মুখর হয়েছেন রাজ্যের মন্ত্রীরাও। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বলেছেন, মানুষী শুধু হরিয়ানার নয়, গোটা দেশের গর্ব, তাঁর কাছে শশী থারুরের ক্ষমা চাওয়া উচিত। সাহসী ছিল্লার জাতিকেও এই মন্তব্যে অপমান করেছেন তিনি। একই কথা বলেছেন অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুও। বিপাকে পড়ে ক্ষমা চেয়েছেন শশী। তবে তাঁর দাবি, তিনি নেহাতই ঠাট্টা করতে গিয়েছিলেন, ইংরেজি টুইটে তাঁর হিন্দি শব্দ নিয়ে ইয়ার্কিতে অকারণেই অসন্তুষ্ট হচ্ছেন কিছু মানুষ। [embed]https://twitter.com/ShashiTharoor/status/932222839532302337[/embed]

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget