এক্সপ্লোর

দলীয় এমপিদের হুইপ, অনাস্থায় ভোটাভুটিতে মোদী সরকারের পক্ষে ভোট দেবে শিবসেনা

নয়াদিল্লি: শেষ পর্যন্ত ধন্দ কাটিয়ে শিবসেনা জানিয়ে দিল, শুক্রবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবে তারা। আগামীকালের গুরুত্বপূর্ণ ভোটাভুটির একদিন আগে মোদীর পাশে থাকার ভরসা দিল শিবসেনা। বিজেপির কাছে যা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। বিজেপি জোটে থেকেও দীর্ঘদিন ধরেই একাধিক ইস্যুতে বড় শরিকের বিরোধিতা করছে উদ্ধব ঠাকরের দল। সে কারণেই কাল তারা কী করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছিল। সূত্রের খবর, এদিন সকালে তারা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি বয়কট করার ইঙ্গিত দেয়। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় সভাপতি উদ্ধব ঠাকরে। তবে কয়েক ঘন্টার মধ্যেই অবস্থান স্পষ্ট করে তারা। দলের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানায়, আমরা বিজেপিকে সমর্থন করব। আনুষ্ঠানিক ঘোষণা হবে বিকাল নাগাদ। পরে দলের তরফে নিজেদের এমপিদের কাল সংসদে হাজিরার নির্দেশ দিয়ে হুইপও জারি করা হয়। বর্তমান লোকসভায় শিবসেনার সাংসদ ১৮ জন। রাউত বলেন, আমরা এখনও আলোচনা করছি। কাল কী হবে, ঠিক করবেন উদ্ধব ঠাকরে। আমাদের পদক্ষেপ নিয়ে যিনিই মন্তব্য করুন, তিনি আমাদের ভালমতো জানেন না। আগামীকাল সুযোগ পেলেই মুখ খুলবেন আমাদের এমপিরা। গণতন্ত্রে যদি একজনও বিরোধী থাকেন, তাহলে তাঁর কথা আগে শুনতে হবে। আমরাও প্রয়োজন হলে মুখ খুলব। ভোটাভুটির সময় উদ্ধব ঠাকরে যেমন বলবেন, তেমনই করব। ৪ বছরে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের বিরুদ্ধে এটি প্রথম অনাস্থা প্রস্তাব। গতকাল সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই বিজেপির প্রাক্তন শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও অন্যদের আনা অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করেন স্পিকার সুমিত্রা মহাজন। এনডিএ সরকার অন্ধ্রপ্রদেশকে ''বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পালন না করা'র বিষয়টি উল্লেখ করে অনাস্থা প্রস্তাবের পক্ষে অন্যদের সমর্থন চান অন্ধ্রের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সভাপতি চন্দ্রবাবু। এই প্রথম গত ১৫ বছরে কোনও সরকার লোকসভায় অনাস্থার মুখে পড়ছে। বিজেপি আশাবাদী, লোকসভায় ৩১৪ জন সদস্যের সমর্থন পাবে তারা। তবে কংগ্রেসেরও দাবি, তাদের কাছে প্রয়োজনীয় শক্তি আছে।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget