এক্সপ্লোর

সম্ভবত আজ অনশন ভাঙবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান

ভোপাল: আজ দ্বিতীয় দিনে পড়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের অনশন। কৃষক আন্দোলনে পুলিশি গুলিচালনায় ৬ জনের মৃত্যুর জেরে অনশনে বসেছেন তিনি। সম্ভবত আজ শিবরাজ অনশন ভাঙবেন। শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে শান্তি ফেরার প্রার্থনায় অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন তিনি। জানা গিয়েছে, মান্দসৌর এলাকায় পুলিশের গুলিতে মৃত কৃষকদের পরিজনেরা গতকাল তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা তাঁকে অনশন ভাঙার অনুরোধ করেন, একই সঙ্গে আবেদন করেন, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই কৃষক পরিবারগুলি অনশন তুলে নিয়ে তাঁকে তাদের গ্রামে যাওয়ার আমন্ত্রণ করেছে। তাঁর অনশন তুলে নেওয়ার ইঙ্গিত মিলেছে এ কথায়। তবে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে অন্যান্য রাজ্যের কৃষক সংগঠনও। নানা রাজ্যে আজ শুরু হবে সাংকেতিক আন্দোলন। ১৬ তারিখ গোটা দেশের রাজপথ বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত আটকে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সরকারের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে কংগ্রেসও। শিবরাজের বিরুদ্ধে সিন্ধিয়া রাজপরিবারের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মাঠে নামাচ্ছে তারা। শিবরাজ সরকারের বিরুদ্ধে তিনি ৭২ ঘণ্টা সত্যাগ্রহ করবেন। ১৪ তারিখ ভোপালের টি টি নগর দশহরা ময়দানে শুরু হবে তাঁর এই সত্যাগ্রহ। তার আগের দিন পুলিশের গুলিতে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে মান্দসৌর যাবেন তিনি।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget