এক্সপ্লোর

কাশ্মীরে জঙ্গিদের নামে ক্রিকেট দল!

শ্রীনগর: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা জঙ্গিদের নামে বিভিন্ন ক্রিকেট দলের নামকরণ করছে। উপত্যকার ক্রিকেট প্রতিযোগিতাগুলিতে এই দলগুলি যোগও দিচ্ছে। খেলার মাঠে এভাবে সন্ত্রাসবাদের প্রচার নিরাপত্তারক্ষীদের চিন্তায় ফেলে দিয়েছে। তাঁরা এই প্রবণতাকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। খেলার মাঠ থেকে জঙ্গিদের দূরে রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সেনাবাহিনী।   শুধু ক্রিকেট মাঠই নয়, গত তিন দশকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় অনেক ক্রীড়া প্রতিযোগিতাতেই যোগ দেওয়া দলগুলির নাম সেনাবাহিনীর গুলিতে নিহত জঙ্গিদের নামে রাখা হয়েছে। হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুকের বাবা মিরওয়াইজ মহম্মদ ফারুকের স্মৃতিতে শ্রীনগরে একটি ক্রিকেট প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরেই চলছে। সেই প্রতিযোগিতার নাম শহিদ-ই-মিল্লত ক্রিকেট টুর্নামেন্ট। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আসলে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদেরই প্রচার চলছে বলে মত নিরাপত্তারক্ষীদের। স্বভাবতই তাঁরা উদ্বিগ্ন।   সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় যোগ দেওয়া কয়েকটি দলের নাম রাখা হয়েছিল আবিদ খান কালান্দারস, খালিদ আরিয়ানস, বুরহান লায়ন্সের নামে। প্রত্যেকটি নামই কুখ্যাত জঙ্গিদের।   কাশ্মীরের বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লার অভিযোগ, মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মদতেই জঙ্গিদের নামে ক্রিকেট দল তৈরি হচ্ছে। শাসক দল পিডিপি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget