এক্সপ্লোর

অমৃতসরে হিন্দুত্ববাদী নেতার খুনের প্রতিবাদে পালিত হচ্ছে বনধ, সামনে এল ঘটনার চাঞ্চল্যকর ভিডিও

অমৃতসর:  সোমবার প্রকাশ্য রাস্তায় হিন্দু সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয় অমৃতসরে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ভিডিওটি। ঘটনাটি ঘটেছে অমৃতসর-বাতালা রোডে ভারতনগর এলাকায়। ভিডিও থেকে চার অজ্ঞাতপরিচয়ের হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তাদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। হিন্দু সংঘর্ষ সেনার জেলা প্রধান বিপান শর্মা ভারতনগরে ঘটনার সময় এক বন্ধুর সঙ্গে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেইসময়ই আচমকা চার ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ৪৫ বছর বয়সি ওই হিন্দু সংগঠনের নেতাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়ে। পুলিশ সূত্রে খবর, প্রায় ডজনখানেক গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ওই নেতার দেহ। আজ ওই হিন্দু সংগঠনের তরফে অমৃতসরে বনধ ডাকা হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর আরএসএস নেতা রবীন্দ্র গোসাইনকে হত্যার ১৫ দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল প্রকাশ্য রাস্তায়। মোটর সাইকেলে করে মুখ ঢেকে এসেছিল ওই চার হামলাকারী। চারজনের মধ্যে দুজনের মাথায় পাগড়ি ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পরই হিন্দু সংগঠনের ওই নেতাকে এসকর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা পরীক্ষা করে দেখে জানায়, মৃত্যু হয়েছে ওই নেতার। অমৃতসরের পুলিশ কমিশনার এস.এস.শ্রীবাস্তব জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে ঠিক কতগুলো গুলি নেতাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের মনে হয়েছে ১২টির মতো গুলি তাঁকে লক্ষ্য করে ছোঁড়ে হামলাকারীরা। তদন্তে নেমে এই হত্যার নেপথ্যে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তি পেশায় কেবল অপারেটর ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget