এক্সপ্লোর

মোদী, যোগীকে 'উত্তর ভারতের আমদানি' বলে কটাক্ষ সিদ্দারামাইয়ার, পাল্টা ঘুরিয়ে সনিয়াকে খোঁচা বিজেপির

বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভা ভোটের প্রচারে উত্তাপ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ট্যুইটে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথকে 'উত্তর ভারতের আমদানি' বলে কটাক্ষ করায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ক্ষুব্ধ বিজেপি। রাজ্য কংগ্রেসের কান্ডারী ট্যুইটে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্র্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো উত্তর ভারতের আমদানির মুখাপেক্ষী কর্নাটক বিজেপি। ওরা মেনে নিচ্ছে, রাজ্যে কোনও নেতা নেই ওদের। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পাকেও ডামিতে পরিণত করেছে। তিনি এও বলেছেন, প্রধানমন্ত্রী আসবেন, চলেও যাবেন। কিন্তু লড়াইটা আসলে তাঁর ও ইয়েদুরাপ্পার। আর গেরুয়া শিবিরও জানে, ১২ মে-র বিধানসভা ভোট কারা জিততে চলেছে। পাল্টা বিজেপি ট্যুইটে সিদ্দারামাইয়ার আমদানি কটাক্ষের জবাবে বলেছে, ওনার উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যে এমন বিভাজন তৈরির চেষ্টা বিরক্তিকর। ট্যুইটে বলা হয়েছে, আমদানি! আর কত নীচে নামবেন মুখ্যমন্ত্রী? তবে আমরা আপনার মাথাব্যাথার কারণ বুঝতে পারছি। নিজের কেন্দ্রের মানুষই আপনাকে প্রত্যাখান করেছেন আপনাকে। কিন্তু প্রধানমন্ত্রীর গোটা ভারতে গ্রহণযোগ্যতা আছে। সময় হয়েছে উনি এখানে এলে নেতা কীভাবে হতে হয়, সে ব্যাপারে দু-একটা বিষয় শিখে নিন আপনারা। পরোক্ষে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকেও কটাক্ষ করে বিজেপি ট্যুইটে বলেছে মোদী, আদিত্যনাথকে উত্তর ভারতের আমদানি বললে ১০ জনপথের বাসিন্দাদের সম্পর্কে কী বলা যায়? আপনাদের হতাশা, মরিয়া মনোভাবের কারণটা বুঝি মাননীয় মুখ্যমন্ত্রী। যখন দেখছেন, আপনার নিজের জায়গা চামুন্ডেশ্বরীতেই প্রধানমন্ত্রী মোদী আপনার চেয়ে বেশি জনপ্রিয়, তখন এ ধরনের বেলাগাম মন্তব্য স্বাভাবিক। কর্নাটক কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা কে সি বেনুগোপালকেও কটাক্ষ করেছে বিজেপি। বেনুগোপালের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কেরলে সোলার প্যানেল কেলেঙ্কারি মামলায় প্রধান অভিযুক্ত সরিতা নায়ারকে ধর্ষণ করেছেন। যদিও তিনি অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, গত ৪০ বছর তিনি রাজনীতি করছেন, কখনও গায়ে কালো দাগ পড়েনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Embed widget