এক্সপ্লোর

দিল্লিতে রেলস্টেশনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা শিখ তরুণের, সাহায্যের বদলে সবাই করলেন ভিডিও

নয়াদিল্লি: ব্যস্ত রেলস্টেশনে সবার চোখের সামনে গায়ে আগুন দিলেন এক শিখ তরুণ। তাঁকে দাউদাউ করে জ্বলতে দেখেও সাহায্য করার জন্য এগিয়ে এলেন না জিআরপি কর্মী বা সাধারণ যাত্রীরা। উল্টে তাঁরা মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও করতেই ব্যস্ত থাকলেন। ১০ মিনিট ধরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই অজ্ঞাতপরিচয় তরুণের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির শকুরবস্তি রেলস্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেল থেকে উদ্দেশ্যহীনভাবে রেল লাইনে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল ওই তরুণকে। সন্ধে ৬টা নাগাদ হঠাৎ তিনি ব্যাগ থেকে কেরোসিন বার করে গায়ে ঢেলে দেশলাই জ্বালিয়ে দেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যাত্রীরা জিআরপি-তে খবর দেন। কিন্তু কেউই সাহায্য করেননি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই তরুণের মৃত্যু হয়। এখানেই শেষ নয়, মর্মান্তিক মৃত্যুর পরেও ওই যুবকের দেহ নিয়ে দিল্লি পুলিশ ও জিআরপি-র টানাপোড়েন চলতে থাকে। ফলে তিন ঘণ্টা স্টেশনেই পড়ে থাকে দগ্ধ দেহ। ডিসিপি (উত্তর-পশ্চিম) আসলাম খান দাবি করেন, যেহেতু রেলস্টেশনের মধ্যে এই ঘটনা ঘটেছে, জিআরপি-কে এই ঘটনার দায় নিতে হবে। অন্যদিকে, ডিসিপি রেল পারভেজ আহমেদের দাবি, রেল লাইনে ওই তরুণের দেহ পাওয়া যায়নি। ফলে স্থানীয় পুলিশই এই ঘটনার তদন্ত করবে। শেষপর্যন্ত জিআরপি-ই দেহটি মর্গে নিয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget