এক্সপ্লোর

চিনের চাপের মুখেও সিকিম-তিব্বত-ভুটান সীমান্তের সংযোগস্থল থেকে এখনই সেনা সরাবে না ভারত

নয়াদিল্লি:  বেজিংয়ের তরফে একাধিক চাপ রয়েছে, তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড়ই রয়েছে নয়াদিল্লি। সিকিম-তিব্বত-ভুটান, সীমান্তে এই তিন জায়গার সংযোগস্থল থেকে এখনই সেনা সরাচ্ছে না ভারত। প্রসঙ্গত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা থেকে মাত্র তিরিশ কিমি দূরেই রয়েছে জলঢাকা নদীর কাছে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প। প্রসঙ্গত, ঝালংয়ের কাছে জলঢাকা নদীর ওপর থাকা এই জলবিদ্যুৎ প্রকল্পটি ভুটান সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। এখান থেকেই কিছুটা দূরে জলডাকা, তোরসাকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। বিশেষজ্ঞদের দাবি, চিন যদি কোনওভাবে ভুটানের ডোকলামের ওপর দিয়ে রাস্তা বানানোর পরিকল্পনা বাস্তবায়িত করার জন্যে উঠেপড়ে লাগে, তাহলে চাপে চলে আসবে এই এলাকা। এছাড়াও কূটনৈতিক মহলের দাবি, কোনওভাবে যদি এই এলাকার ওপর নিজেদের অধিকার কয়েম করতে সক্ষম হয় বেজিং, তাহলে বিপদঘণ্টা বাজচ্ছে গোটা শিলিগুড়ির ওপর। এমনকি বাংলা-অসম সড়ক পথটিও এই এলাকা দিয়ে গেছে। এখানে কোনও রকম অশান্তি বাংলার সঙ্গে উত্তর-পূর্বের যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখেই, চিনের তরফে কোনও রকমের আশ্বাসবার্তা ছাড়া, এই এলাকা থেকে এখনই সেনাবাহিনী সরাতে নারাজ নয়াদিল্লি। তবে সীমান্তের ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর রাস্তা নির্মাণের কাজ আটকানোর পদক্ষেপটি মোটেই ভাল ভাবে নেয়নি বেজিং। এদিকে ভুটান চিনা সেনাকে তাদের এলাকায় প্রবেশ না করার বিষয় সাবধান করে দিয়েছে। এলাকাটি নিয়ে বিতর্ক থাকলেও, চিন যদি একচ্ছত্রভাবে এগোতে থাকে, তাহলে ভারতের সঙ্গে যেমন চুক্তি লঙ্ঘিত হবে, তেমনই ভুটানের সার্বভৌমত্বের ওপরও তার প্রভাব পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। প্রসঙ্গত, চিন এইমুহূর্তে তাদের রাস্তা নির্মাণের পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে নারাজ, কারণ, এভাবেই ভারতের প্রতিরক্ষাবাহিনীর ক্ষমতার পরীক্ষা নিচ্ছে বেজিং। আপাতত কূটনৈতিক স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই দুদেশেকে তাদের নীতি থেকে কিছুটা পিছিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget