এক্সপ্লোর

রাহুল কি রাশিয়ার ভোটে জিততে চান? ট্যুইটারে জনপ্রিয়তা ‘ঊর্ধ্বমুখী’ হওয়া নিয়ে খোঁচা স্মৃতির

নয়াদিল্লি: ট্যুইটারে সম্প্রতি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর জনপ্রিয়তা বৃদ্ধির দাবি নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাশিয়ান, কাজাখ ও ইন্দোনেশিয়ান বৈশিষ্ট্যযুক্ত ট্যুইটারবট রাহুলের পোস্ট রিট্যুইট করছে। সে কথা উল্লেখ করেই স্মৃতির খোঁচা, ‘রাহুল হয়তো রাশিয়া, ইন্দোনেশিয়া বা কাজাখস্তানে নির্বাচনে জয়ের পরিকল্পনা করছেন।’ ট্যুইটারবট নামক সফটঅয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্যুইট, রিট্যুইট, ফলো, আনফলো বা অন্য কারও অ্যাকাউন্টে সরাসরি মেসেজ পাঠানো যায়। এই বটগুলির ট্যুইটার হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা অন্য দশটি ট্যুইটার ব্যবহারকারীর চেয়ে কম হয়। এই ধরনের ট্যুইটার হ্যান্ডলে শুধু সারা বিশ্বের বিভিন্ন বিষয়ের রিট্যুইট দেখা যায়। কোনও মৌলিক ট্যুইট দেখা যায় না। ট্যুইটারে রাহুলের জনপ্রিয়তা বৃদ্ধির পিছনে এই সফটঅয়্যারটিই আছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। রাহুলের সবচেয়ে জনপ্রিয় ট্যুইট বিশ্লেষণ করে একটি সংবাদ সংস্থা দাবি করেছে, ট্যুইটারবটের কারণেই রাহুলের জনপ্রিয়তা বেড়েছে। ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিকভাবে কংগ্রেস সহ-সভাপতির জনপ্রিয়তা বাড়েনি। ট্যুইটারে ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সম্প্রতি দাবি করা হচ্ছে, জনপ্রিয়তায়  প্রধানমন্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি। গত দু’মাসে তাঁর ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় ১০ লক্ষ। এই সময়ে তাঁর গড় ট্যুইটের সংখ্যা ২,৭৮৪। প্রধানমন্ত্রীর গড় ট্যুইট সেখানে ২,৫০৬। কংগ্রেসের দাবি, দেশের মানুষের মধ্যে রাহুলের জনপ্রিয়তা বাড়ছে। যদিও সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে কংগ্রেসের এই দাবি নস্যাৎ করে দিয়েছেন স্মৃতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget