এক্সপ্লোর

রোহিঙ্গাদের কেউ কেউ আইএসআই, আইসিস, ভারত-বিরোধী জঙ্গিদের সঙ্গে যুক্ত, বলল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি: রোহিঙ্গাদের কারও কারও সঙ্গে পাকিস্তানের আইএসআই, ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী গোষ্ঠী ও ভারতকে সন্ত্রাসের নিশানা করা জঙ্গিদের যোগসাজস রয়েছে বলে জানাল কেন্দ্র। সোমবারই কেন্দ্র সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রোহিঙ্গারা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছে, তারা দেশের নিরাপত্তার সামনে ভয়াবহ বিপদ বলে জানিয়ে দিয়েছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতিতে বলেছে, এ দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু ২০১২-২০১৩য়। আর এই বেআইনি অনুপ্রবেশকারীদের কেউ কেউ জাল ভারতীয় পরিচয়পত্র, জাল নোট জোগাড় করা সহ নানা অপরাধমূলক কার্যকলাপে জড়িত বলে দেখা গিয়েছে। এদের জন্য মাথাচাড়া দিয়েছে দালাল, এজেন্টদের একটি সংগঠিত চক্রও, যারা এ ধরনের কার্যকলাপ চালায়। এর পাশাপাশি বেআইনি অভিবাসনকারীদের কারও কারও সঙ্গে আইএসআই, আইসিস ও ভারতকে হামলার নিশানা করা সন্ত্রাসবাদীদের যোগাযোগও থাকতে পারে। বেআইনি অনুপ্রবেশকারীদের ঘিরে চলতি বিতর্কের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের স্পষ্ট বক্তব্য, বৈধ আইনি নথিপত্র ছাড়া কোনও বেআইনি অনুপ্রবেশকারীর ভারতে থাকার অধিকার নেই। চলতি আইন অনুসারে কেন্দ্রীয় সরকারের কোনও ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে মন্ত্রক। তারা এও জানিয়েছে, ভারত সরকারের ব্যবস্থা নেওয়ার কর্তব্য ও অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাতে হস্তক্ষেপ হলে বেআইনি অনুপ্রবেশকে বৈধ বলে দেখানোর আশঙ্কা থাকে, যা ভারতীয় নাগরিকদের স্বার্থের ক্ষেত্রে ক্ষতিকর, প্রতিকূল হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বলেন, ১৯৪৬ এর বিদেশি আইন বলে ভারতে অবৈধ ভাবে বসবাস করা বিদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষমতা ভারত সরকারের আছে, ওই আইনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায় তার। নির্দিষ্ট আইনি পদ্ধতি অনুসরণ করেই ভারতে থাকা বেআইনি বিদেশিদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানোর কাজ হয় বলেও জানান তিনি। সেইসঙ্গে বলেন, নীতিগত ভাবেই ভারত সরকার নিজের ভূখণ্ডে বেআইনি অনুপ্রবেশকারীদের ঢোকা বা অন্য দেশের ভিতরে নিজের নাগরিকদের ঢুকে পড়া সমর্থন করে না। বেআইনি অনুপ্রবেশ রোধ করা তার কাছে অগ্রাধিকার কেননা দেশের সমাজ, নিরাপত্তা ও অর্থনীতিতে তার বড় প্রভাব পড়ে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget