এক্সপ্লোর

পারিবারিক ঝগড়া: দলের রজতজয়ন্তী উৎসবে নেই? রথযাত্রায় অখিলেশ

লখনউ: উত্তরপ্রদেশের যাদব পরিবারের অন্তর্কলহ মেটার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। জানা গিয়েছে, দলের রজত জয়ন্তী উৎসবে হাজির না হওয়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সূত্রের খবর, সেই সময় রাজ্যে বিকাশ রথযাত্রা-য় বের হবেন। দলের সুপ্রিমো তথা বাবা মুলায়ম সিংহ যাদবকে লেখা একটি চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অখিলেশ। সূত্রের মতে, চিঠিতে অখিলেশ লিখেছেন, আমি ৩ নভেম্বর থেকে সমাজবাদী বিকাশ রথযাত্রা শুরু করছি। এর থেকেই কোন্দলের বিষয়টি আরও স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে দলের রজত জয়ন্তীবর্ষের অনুষ্ঠান। আর সেখানে কি না অখিলেশ উপস্থিত থাকছেন না! প্রসঙ্গত, গতমাসেই এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু, পারিবারিক কোন্দল শুরু হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। তরুণ নেতাদের দল থেকে বহিষ্কার করা নিয়ে বাবা ও কাকা তথা শীর্ষ সমাজবাদী নেতা শিবপাল যাদবের সঙ্গে অখিলেশের বিবাদের সূত্রপাত। এছাড়া, তাঁকে সরিয়ে ভাই শিবপালকে দলের নতুন রাজ্য সভাপতি ঘোষণা করেছেন মুলায়ম। এই বিষয়টিও মেনে নিতে পারেননি অখিলেশ। এর বদলে শিবপালের হাত থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রক সরিয়ে নেন অখিলেশ। কিন্তু, মুলায়মের চাপে, সিদ্ধান্ত বদল করেন। জানা গিয়েছে, এদিন ৫ বিক্রমাদিত্য মার্গের বাসভবনে দলের নির্বাচনী কৌশল স্থির করতে রুদ্ধদ্বার বৈঠক করেন মুলায়ম, অখিলেশ ও শিবপাল। সেখানেও, বিরোধ প্রকাশ্যে চলে এসেছে বলে খবর। সূত্রের খবর, সমাজবাদী সুপ্রিমো সেখানে আশঙ্কা প্রকাশ করেন যে, পারিবারিক বিবাদের কথা প্রকাশ্যে চলে এলে তা তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget