এক্সপ্লোর

রাহুলকে আক্রমণ করে বিজেপিতে রীতা বহুগুণা, ‘বিশ্বাসঘাতকতা’, পাল্টা কংগ্রেসের

নয়াদিল্লি: জল্পনা ছিলই, শেষ পর্যন্ত তা সত্যি প্রমাণ করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রীতা বহুগুণা যোশী। বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্রের শাসক দলে যোগ দেন উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রথম সারির মুখ বলে পরিচিত এই নেত্রী। নিজেই সাংবাদিক বৈঠকে সনিয়া গাঁধীর দল ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত জানান। তিনি এদিন সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে তীব্র সমালোচনা করেন কংগ্রেসের। সরাসরি আক্রমণ করেন রাহুল গাঁধীকেও। বলেন, সাম্প্রতিক ঘটনাবলীতে হতবাক, হতভম্ব হয়ে পড়েছি। কংগ্রেস সহ সভাপতির  নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘খুন কি দালালি’ মন্তব্যেরও বিরোধিতা করেন রীতা। রাহুলের সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া নিয়েও আপত্তি তোলেন। তাঁর কথায়, ২৪ বছর কংগ্রেসের সেবা করার পর আমার মনে হচ্ছে, দলের সুনাম নষ্ট হয়ে গিয়েছে, রাহুল গাঁধীর নেতৃত্বের প্রতিও জনসমর্থন নেই। রীতার এদিনের পদক্ষেপে গোবলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোটের আগেই কংগ্রেস বড় ধাক্কা খেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বর্তমানে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্রের এই বিধায়কের কংগ্রেসের সঙ্গে যোগাযোগ দীর্ঘদিনের। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হৈমবতী নন্দন বহুগুণার মেয়ে। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ছিলেন উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভানেত্রী। স্বাভাবিক ভাবেই রাহুলকে নিশানা করায় পাল্টা রীতাকে তীব্র আক্রমণ শুরু হয়েছে কংগ্রেসের তরফে। তারা এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করে বিধানসভা ভোটে নামছে। সেই প্রেক্ষাপটে রীতা দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানোয় কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হল বলে সমালোচনা করলেন কংগ্রেস মুখপাত্র রাজ বব্বর। বিজেপি ‘বিশ্বাসঘাতকদের বাহিনী’ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকী রীতার পরিবারকেও রেহাই দেননি বব্বর। কটাক্ষ করেন,  রীতা বহুগুণার পরিবারের শিবির বদলের ইতিহাস আছে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget