এক্সপ্লোর

তীব্র শীতে কাঁপছে কাশ্মীর, শ্রীনগরে তাপমাত্রা নামল গত ৩০ বছরের সর্বনিম্ন মাইনাস ৮.৮ ডিগ্রিতে

তীব্র শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকাই। শ্রীনগরে পারদ নেমে গিয়েছে হিমাঙ্কের ৮.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। মরশুমে এটাই সবচেয়ে কম তাপমাত্রা। ফলে মরশুমের শীতলতম দিন শ্রীনগরে। গত ৩০ বছরে জানুয়ারিতে তাপমাত্রা এই প্রথম এতটা কমে গেল। আবহাওয়া বিভাগ সূত্রে রবিবার এ কথা জানানো হয়েছে।

শ্রীনগর: তীব্র শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকাই। শ্রীনগরে পারদ নেমে গিয়েছে হিমাঙ্কের ৮.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। মরশুমে এটাই সবচেয়ে কম তাপমাত্রা। ফলে মরশুমের শীতলতম দিন শ্রীনগরে। গত ৩০ বছরে জানুয়ারিতে তাপমাত্রা এই প্রথম এতটা কমে গেল। আবহাওয়া বিভাগ সূত্রে রবিবার এ কথা জানানো হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮.৮ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। এর আগের রাতে শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৭.২ ডিগ্রি । চলতি মরশুমে কাশ্মীরে ন্যুনতম তাপমাত্রা ধারাবাহিকভাবে স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে।গত ১৪ জানুয়ারি শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি । ১৯৯১-এর ২০ জানুয়ারি শ্রীনগরে পারদ নেমেছিল হিমাঙ্কের ১১.৮ ডিগ্রি নিচে। এখানে সবচেয়ে বেশি তাপমাত্রা নেমেছিল ১৮৯৩-এর ৩১ জানুয়ারি। ওই দিন শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ১৪.৪ ডিগ্রি। এরমধ্যে ১৯৮৬-র ১১ জানুয়ারি পারদ নেমে হয়েছিল মাইনাস ৯ ডিগ্রি। আবহাওয়া বিভাগের অধিকর্তা সোনাম লোটাস বলেছেন, গত ৩৮ বছরে ১৭ বার শ্রীনগরে তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি বা তার নিচে নেমেছে। এরমধ্যেই ১৯৯১-ই ছিল শীতলতম। ওই বছর প্রবল ঠাণ্ডার দাপট চলেছিল টানা নয়দিন ধরে এবং তাপমাত্রা ছিল মাইনাস আট ডিগ্রি বা তারও কম। লোটাস জানিয়েছেন, উপত্যকার সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচেই ঘোরাফেরা করছে। বিশ্বখ্যাত স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত পহেলগামে গতরাতে তাপমাত্রা মাইনাস ১২.৫ ডিগ্রি ছিল। পরে তা হয় মাইনাস ১২ ডিগ্রি। কোকেরনাগে তাপমাত্রা নেমেছে মাইনাস ১২.৪ ডিগ্রিতে। গুলমার্গে আগের রাতে তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রিতে। পরে তা হয় মাইনাস ৮ ডিগ্রি। কুপওয়ারাতেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে। সেখানে তাপমাত্রা গত রাতে ছিল মাইনাস ৩.৭ ডিগ্রি। পরে তা হয়েছে ২.৩ ডিগ্রি। গত ২১ ডিসেম্বর শুরু চিল্লাই-কালান বলে পরিচিত তীব্র ঠাণ্ডার পর্ব শেষ হয়েছে। ওই পর্বকে শীতের মধ্যে তীব্রতম বলা হয়। এই সময় তুষারপাতে সম্ভাবনা সবচেয়ে বেশি এবং মাঝেমধ্যেই হয়ে থাকে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget