এক্সপ্লোর

অসম: সোমবার ৬৫ আসনে প্রথম দফার ভোটগ্রহণ

গুয়াহাটি: বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত অসমও। পশ্চিমবঙ্গের মতো সোমবার প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে দেশের এই উত্তর-পূর্ব প্রান্তের রাজ্যে। মোট দুদফায় ভোটগ্রহণ হবে অসমে। মোট ১২৬ আসনের মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ৬৫ আসনে। এই দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ৯৫ লক্ষ ১১, হাজার ৭৩২ জন। এরমধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৪৫ লক্ষ ৯৫, হাজার ৭১২ জন। মোট বুথের সংখ্যা ১২,১৯০। নির্বাচনের কথা মাথায় রেখে নিরাপত্তাকে আগেভাগেই আঁটোসাঁটো করা হয়েছে। বংলাদেশ সীমান্ত বরাবর বরাক উপত্যকার করিমগঞ্জ জেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দফার জন্য ৪৮ হাজারের বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে উত্তর অসম, পাহাড়ি অঞ্চল, উত্তর পাড় এবং বরাক উপত্যকাতেই মোতায়েন করা হয়েছে ৪০ হাজারের বেশি নিরাপত্তাবাহিনী। এবারের নির্বাচনে মূল লড়াই হল শাসক কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-অগপ-বিপিএফ জোটের। কংগ্রেস ৬৫ আসনেই লড়ছে। অন্যদিকে, বিজেপি লড়ছে ৫৪ আসনে, অগপ ১১ এবং বিপিএফ লড়াই করছে ৩টি আসনে। প্রথম দফার ভোটগ্রহণে ভাগ্য নির্ধারণ হবে মোট ৫৩৯ জন প্রার্থীর। এর মধ্যে ৪৯৬ জন পুরুষ, এবং ৪৩ জন মহিলা। ৬৫ আসনের মধ্যে ৪৫টি আসন ব্রহ্মপুত্র উপত্যকায়, ৫টি কার্বি-আংলং উপত্যকার দুটি পাহাড়-জেলায় এবং ১৫টি বরাক উপত্যকায় অবস্থিত। প্রথম দফার হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস পদপ্রার্থী তরুণ গগৈ (তিতাবর), বিদায়ী স্পিকার (শিবসাগর) এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিংগ ঘটোয়ার।  

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget