এক্সপ্লোর

স্টিং ভিডিও তদন্তে রাওয়াতকে জেরার জন্য তলব সিবিআইয়ের

নয়াদিল্লি: হরিশ রাওয়াতকে জেরার জন্য তলব করল সিবিআই। সোমবার তাঁকে দেখা করতে বলা হয়েছে বলে খবর সূত্রের। তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিজেপি শিবিরে চলে যাওয়া ৯ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে ঘুষ দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করেছেন রাওয়াত, সেজন্য কথা বলছেন দালালের সঙ্গে, এমনই এক ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরাখণ্ডের রাজনীতিতে। সে ব্যাপারে প্রাথমিক তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজ্য সরকারের সুপারিশে তদন্ত নথিভুক্ত হয়েছে। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। প্রসঙ্গত রাষ্ট্রপতি শাসন চলছে উত্তরাখণ্ডেমার্চ রাওয়াতের আস্থা ভোটের দুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার নেতৃত্বে ওই ৯ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক দাবি করেন, শক্তি পরীক্ষায় তাঁরা যাতে তাঁকে সমর্থন করেন, সেজন্য ঘুষের অফার দিয়েছেন রাওয়াত। এ ব্যাপারে একটি ‘স্টিং’ ভিডিও প্রকাশ করেন তাঁরা। ভিডিওটি করেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক। তাতে দেখা যাচ্ছে, রাওয়াত বেঁকে বসে বিজেপির পাশে দাঁড়ানো এমএলএ-দের কাছে টানতে ওই সাংবাদিকের সঙ্গে টাকাপয়সা নিয়ে রফা করছেন।রাওয়াত গোড়ায় দাবি করেন, ওই ভিডিও জাল। কিন্তু গত সপ্তাহে স্বীকার করেন, বিতর্কিত ভিডিও-তে তিনিই আছেন। যদিও একইসঙ্গে তাঁর সাফাই, সাংবাদিক বা বিধায়কের সঙ্গে কথা বলা অন্যায় নয়, ভিডিওতে ধরা পড়া কথোপকথনও গুরুত্বহীন বলে দাবি করেন।পাশাপাশি, রাওয়াতের অভিযোগ, নির্বাচিত সরকারের পতন ঘটাতে বিজেপি ‘ফৌজদারি চক্রান্ত’ করেছে। তারই অঙ্গ ওই স্টিং অপারেশন ও তার সিবিআই তদন্ত। তিনি চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহকে। বলেন, অন্যায় করলে তাঁকে জেলে ঢোকান।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget