এক্সপ্লোর

গুলি চালালে, আমার ওপর চালান, দলিতদের আক্রমণ করবেন না: মোদী

হায়দরাবাদ: কাল দিল্লি। আজ তেলঙ্গানা। দলিতদের ওপর নির্যাতন নিয়ে ফের নিজে থেকে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, গুলি চালালে, আমার ওপর গুলি চালান, কিন্তু দলিতদের আক্রমণ করবেন না। দলিতদের ওপর আক্রমণের ঘটনাকে তীব্র নিন্দা করেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী! রবিবার তেলঙ্গানার একটি সভা থেকে দলিতদের রক্ষা করারও আহ্বান জানান তিনি! প্রধানমন্ত্রী বলেন, দলিতদের আক্রমণ করবেন না। প্রয়োজনে আমাকে আক্রমণ করুন, আমাকে গুলি করুন, দলিত ভাইদের নয়। দলিত, শোষিতদের আমাদের রক্ষা করতে হবে। তাঁদের সম্মান করতে হবে। সমাজে তাঁরা শুধুই অবহেলিত। তিনি আরও বলেন, শান্তি, ঐক্য উপেক্ষা করে দেশের উন্নতি সম্ভব নয়। যেকোনও দেশের উন্নয়নের প্রধান উৎস হল একতা। দলিতদের আক্রমণের ঘটনায় তিনি ব্যথিত। উল্লেখ্য, শনিবারও দিল্লির ‘ইন্দিয়া গাঁধী স্টেডিয়ামে’ জনতার মুখোমুখি হয়ে নিজে থেকেই দলিত নিগ্রহের প্রসঙ্গ টেনে আনেন মোদী। প্রসঙ্গত, গত কয়েক মাসে দলিত ও সংখ্যালঘু নিগ্রহের নানা ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে, ক’দিন আগেও সংসদে ঝড় তোলে বিরোধীরা। কিন্তু তার পরেও এ নিয়ে উচ্চবাচ্য শোনা যায়নি মোদীর মুখে। রেডিও ভাষণ ‘মন কি বাত’-এও দলিত কিম্বা সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছুই বলেননি তিনি! তাহলে পরপর দু’দিন কেন এ নিয়ে মুখ খুললেন মোদী? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, এর নেপথ্যে রয়েছে উত্তরপ্রদেশের ভোট অঙ্ক। আগামী বছর সেখানে ক্ষমতা দখল করতে গেলে বড় ফ্যাক্টর হবে দলিত-ভোটব্যাঙ্ক। সে কথা মাথায় রেখেই কি, সমালোচনার মুখে হঠাৎ দলিত-দরদি হয়ে ওঠার চেষ্টা? প্রশ্ন নানা মহলে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget