এক্সপ্লোর

অগুস্টা ওয়েস্টল্যন্ড: সুব্রহ্মণ্যম স্বামীকে আক্রমণ কংগ্রেসের, পাল্টা বিজেপি

নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি-কাণ্ডে এবার সংসদে পাল্টা কংগ্রসের আক্রমণের মুখে সুব্রহ্মণ্যম স্বামী। এদিন রাজ্যসভায় কংগ্রেসের ডেপুটি লিডার আনন্দ শর্মা প্রশ্ন তোলেন, সিবিআই ও ইডি-র গোপন নথি কীভাবে হাতে পেলেন স্বামী? তাঁদের আরও প্রশ্ন, সংসদে স্বামী যে অভিযোগ করেছেন, তা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি তাঁর কাছে আছে তো? এর উত্তরে ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বলেন, উচ্চকক্ষ একটি রুল ইতিমধ্যেই জারি করেছে। সেই অনুযায়ী, স্বামী সংসদে দাঁড়িয়ে বুধবার যা যা অভিযোগ করেছেন, তার স্বপক্ষে প্রাসঙ্গিক নথি পেশ করতে হবে এবং তা যে আসল তা প্রমাণ করতে হবে। না হলে, স্বামীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন কুরিয়েন। এরপরই বিজেপি নেতা তথা সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানান, ইতিমধ্যেই স্বামী সংসদের টেবিলে চপারকাণ্ডে করা যাবতীয় অভিযোগের প্রাসঙ্গিক নথি পেশ করেছেন এবং তিনি নিজে তা খাঁটি বলে দাবি করেছেন। যার পরে কুরিয়েন জানান, নথিগুলি সবিস্তারে পরীক্ষা করে দেখা হবে। এদিকে, চপার তদন্তে সিবিআই-এর অনুরোধে এই কাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন দূতাবাসকে এই মর্মে নির্দেশ দিয়েছে, তারা যেন সংশ্লিষ্ট দেশের প্রশাসনকে ভারতের তরফে পাঠানো লেটার রোগেটরি (আইনি অনুরোধ)-এর দ্রুত নিষ্পত্তি করে। পাশাপাশি, এই মামলার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রতিরক্ষামন্ত্রক, আয়কর ও অন্যান্য কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির থেকে সেই সকল আধিকারিক ও ব্যক্তিদের তথ্য জানতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যাঁদের নাম এই দুর্নীতিকাণ্ডে উঠে এসেছে।   অগুস্তা ইস্যুতে পর্রীকরের প্রশংসায় মোদী অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর বুধবার সংসদে যে বিবৃতি রেখেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্রীকরের বিবৃতির পুরো ভিডিও এদিন ট্যুইটারে পোস্ট করে মোদী তাঁর অনুগামীদের অনুরোধ করেন, সেটি শুনতে। এরসঙ্গেই মোদী লেখেন, পর্রীকরের ওই বক্তৃতা তাঁর দেখা অন্যতম সেরা। তিনি বলেন, সংসদীয় কৌলিন্য ও ঐতিহ্য বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। মোদী আরও জানান, পর্রীকর রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মামলার সমস্ত প্রাসঙ্গিক নথি পেশ করেছেন। বস্তুত, গতকাল সংসদে এই মামলায় সরকারের জবাবি ভাষণে নাম না করে বিগত ইউপিএ সরকারকে তুলোধনা করেন পর্রীকর। তিনি জানান, ‘এক অদৃশ্য হাত’-এর কারণে এই মামলায় সঠিক তদন্ত করেনি পূর্বতন সরকার।   আরও পড়ুন: চপার কাণ্ডে ঘুষ খেয়েছেন সনিয়া গাঁধী, অভিযোগ সুব্রহ্মণ্যম স্বামীর কপ্টার কাণ্ড: উঠল রাহুল গাঁধীর নাম, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিল বিজেপি চপারকাণ্ডে  কংগ্রেসকে নিশানা তৃণমূলের, রাজ্যসভা থেকে বের করে দেওয়া হল সুখেন্দুশেখরকে চপার কাণ্ডে আরও প্যাঁচে সনিয়া, প্রাক্তন বায়ুসেনা প্রধান ত্যাগীকে জেরা করল সিবিআই অগুস্তা ওয়েস্টল্যান্ড: বুধবার সংসদে তথ্য পেশ করবেন পর্রীকর অগুস্তা ওয়েস্টল্যান্ড: কে ঘুষ নিয়েছে? জবাব দিক ইউপিএ, আক্রমণ পর্রীকরের ক্ষমতা থাকলে সনিয়াকে গ্রেফতার করুক বিজেপি: কেজরীবাল অগুস্তাওয়েস্টল্যান্ড ডিল: প্রাক্তন বায়ুসেনা উপ প্রধানকে জেরা সিবিআইয়ের    

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget