এক্সপ্লোর

প্রয়াত প্রাক্তন পুলিশকর্তা কেপিএস গিল

নয়াদিল্লি: পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল কেপিএস গিল প্রয়াত। আজ দুপুর ২.৫৫ মিনিটে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর। গিলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শক্ত হাতে পঞ্জাবে সন্ত্রাসবাদ দমন করেছিলেন গিল। ১৯৮৮ সালের মে মাসে অমৃতসরে 'অপারেশন ব্ল্যাক থান্ডার টু'-এ তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। এ মাসের ১৮ তারিখ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ডি এস রানা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন গিল। কিডনির রোগ অনেকটা সেরে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সুপারকপ নামে পরিচিত গিল দু বার পঞ্জাবের ডিজিপি-র দায়িত্ব পালন করেছিলেন। পুলিশ বিভাগে তিনি কড়া অফিসার হিসেবে পরিচিত ছিলেন। খলিস্তানি জঙ্গিদের দমন করার ক্ষেত্রে সাফল্যের জন্য তিনি সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন। ১৯৮৯ সালে গিলকে পদ্মশ্রী খেতাব দেওয়া হয়। ১৯৯৫ সালে অবসর নেন এই দুঁদে পুলিশ আধিকারিক। তবে পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাঁর ডাক পড়ে। ২০০২ সালে গোধরা-পরবর্তী হিংসাত্মক ঘটনা রোখার জন্য গিলের সাহায্য নিয়েছিলেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী। ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহও মাওবাদী দমনে গিলের দ্বারস্থ হয়েছিলেন।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget