এক্সপ্লোর

Live Updates: বলরাম ও সুভদ্রার পর যাত্রা শুরু করল জগন্নাথের রথও

রথযাত্রা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি হয়।

Supreme Court nod for Puri Rath Yatra Live Updates: বলরাম ও সুভদ্রার পর যাত্রা শুরু করল জগন্নাথের রথও

Background

নয়াদিল্লি ও ভূবনেশ্বর : পূর্বেকার নির্দেশ সংশোধন করে  শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ‘কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে কাজ করবে, স্বাস্থ্য নিয়ে সব নির্দেশ পালন করতে হবে’,জানাল সুপ্রিম কোর্ট।

এর আগে এদিনের শুনানিতে শুধু পুরীতেই রথযাত্রার অনুমতি দেওয়ার ভাবনার কথা জানায় সুপ্রিম কোর্ট। ‘ওড়িশার অন্য জায়গায় অনুমতি নিয়ে বিবেচনা নয়,শুধু পুরীতেই রথযাত্রায় অনুমতি দেওয়া নিয়ে বিবেচনা করে দেখা হচ্ছে’ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ।

এদিনই রথযাত্রা প্রস্তুতি কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক।

রথযাত্রা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি হয়। করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে  পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়ে আদালতের পূর্বেকার নির্দেশের সংশোধনের আর্জি জানিয়ে দায়ের করা একাধিক আর্জির পরিপ্রেক্ষিতে এদিন শর্তসাপেক্ষে পুরীতে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

এ বিষয়ে দায়ের করা আর্জি সম্পর্কে নির্দেশ দিতে গিয়ে আদালত উল্লেখ করে যে, পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখলে রাজ্য যাত্রা বা উত্সব বন্ধ করতে পারে।  আদালত আরও বলেছে, পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ীই নির্দেশ দেওয়া হয়েছে।

‘এক্ষেত্রে সাধারণ মানুষের স্বাস্থ্যর সঙ্গে কোনও সমঝোতা নয়’, এদিনের শুনানিতে আদালতে আশ্বাস দেন সলিসিটর জেনারেলের তুষার মেহতা।

তিনি বলেন, ‘পুণ্যার্থীদের ছাড়াই কাল রথযাত্রার অনুমতি দেওয়া হোক।রীতি মেনে পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়া হোক।কাল না বেরোলে রীতি অনুযায়ী ১২ বছর রথ বেরোবে না’।

সুপ্রিম কোর্টে আবেদনে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনে একদিনের জন্য কার্ফু জারি করে রথযাত্রা করা হবে। করোনা নেগেটিভ সেবায়ত, পান্ডারা যোগ দিতে পারেন।লাইভ সম্প্রচার দেখেই আর্শীবাদ নিতে পারেন ভক্তরা।

কেন্দ্রের আবেদনকে সমর্থন করে ওড়িশা সরকারও।

এর আগে গত ১৮ জুন সর্বোচ্চ আদালত বলেছিল যে, সাধারণের মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এ বছরের রথযাত্রার অনুমতি দেওয়া যেতে পারে না। আর সেই ‘অনুমতি দেওয়া হলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না’।

15:05 PM (IST)  •  23 Jun 2020

রথযাত্রা উপলক্ষে আমার ভাই-বোনেদের শুভেচ্ছা। করোনা পরিস্থিতিতে জগন্নাথদেবের কৃপাদৃষ্টি আমাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি। জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
15:06 PM (IST)  •  23 Jun 2020

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget