এক্সপ্লোর

টিডিপি মন্ত্রিসভা ছাড়ায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সুরেশ প্রভু

নয়াদিল্লি: তেলুগু দেশম পার্টি (টিডিপি) কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার পর অশোক গজপতি রাজুর বদলে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন সুরেশ প্রভু। প্রাক্তন রেলমন্ত্রী প্রভু এখন বাণিজ্য ও শিল্পমন্ত্রী। আজ তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। অন্ধ্র প্রদেশের স্পেশাল ক্যাটাগরির দাবি পূরণ না হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার কথা ঘোষণা করেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। তিনি দুই মন্ত্রী রাজু ও ওয়াই এস চৌধুরীকে পদত্যাগ করার নির্দেশ দেন। রাজু পদত্যাগ করায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক খালি হয়। আপাতত সেই দায়িত্ব দেওয়া হল প্রভুকে। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নির্দেশ দিয়েছেন, বর্তমানের দায়িত্বের পাশাপাশি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সুরেশ প্রভুকে।’ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছর রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন প্রভু। তবে প্রধানমন্ত্রী তাঁকে অপেক্ষা করতে বলেন। এরপর মন্ত্রিসভা রদবদলের সময় প্রভুর দফতর বদল হয়। তাঁর বদলে রেলমন্ত্রী হন পীযূষ গয়াল। এবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর প্রভুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget