এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক: প্রয়োজন ছিল, মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের

নয়াদিল্লি:  মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডে ভারতীয় কম্যান্ডো-হানা। গোপন অভিযানে খতম জঙ্গি, হ্যান্ডলার, গাইড সমেত ৩৮। নিহত ২ পাক সেনাও। ধ্বংস ৭ লঞ্চপ্যাড। উরি হামলার জবাব এভাবেই দিল ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এধরনের হামলার প্রয়োজন ছিল। তাঁরা জানিয়েছেন, একের পর এক জঙ্গি হামলার ঘটনায় ভারতের ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছিল। বিশেষ করে, পঠানকোট কাণ্ড থেকেই দেশবাসীর মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ। উরিকাণ্ডের পর যা বিস্ফোরিত হয়। দেশের সকলেই পাল্টা আঘাত চাইছিলেন। এমনকী, সেনাবাহিনীর একাংশও এধরনের হামলার পক্ষে ছিল। প্রাক্তন সামরিক শীর্ষকর্তারা এদিন অভিযানের জন্য সেনা জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন। অবসরপ্রাপ্ত ডিজি ইনফ্যান্ট্রি লেফটেন্যান্ট জেনারেল এস প্রসাদ বলেন, অনেক দিনের পুরনো হিসেব (পাকিস্তানকে) চুকিয়ে দেওয়া হল। তিনি যোগ করেন, এটা ভাল যে সেনাকে তাদের কাজ করতে দিচ্ছে সরকার। তিনি যোগ করেন, পাক সেনার জানা উচিত আমরা কী করতে পারি। এরপরও ওরা না শোধরালে, ফের একই রকম হামলা হতে পারে। একইসঙ্গে তিনি গোয়েন্দাদের উচ্ছ্বসীত প্রশংসা করেছেন জঙ্গি-শিবির সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করার জন্য। প্রাক্তন ‘র’ প্রধান সি ডি সহায় জানান, এধরনের হামলা থেকে বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। যদিও তিনি যোগ করেন, এদিনের অভিযানকে পঠানকোট-উরির জবাব হিসেবে দেখাটা উচিত নয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। ফলে, তাকে জবাব দেওয়াটা প্রয়োজন ছিল।

সেরা শিরোনাম

Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি

ভিডিও

Kunal Ghosh:
Sukanta Majumdar:
Upasana Chowdhury:
Weather News : গভীর নিম্নচাপের জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
Rajya Sabha Election News : কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget