এক্সপ্লোর

সংসদ ভবনে হঠাৎ দেখা স্বামীর সঙ্গে, টুইটারে ছবি পোস্ট করলেন সুষমা স্বরাজ

নয়াদিল্লি: আচমকা মনে পড়তে পারে সুচিত্রা সেনের আঁধির কথা। রাজনীতি তাঁদের অনেকগুলো বছর কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু সংসদ ভবনে স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে হঠাৎ সাক্ষাতে যেন নতুন চেহারায় ধরা দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দুজনের মুখেই মন ভাল করে দেওয়া এক গাল হাসি, হাতে হাত- সংসদ ভবনের মত প্রকাশ্য এলাকায় এমন আন্তরিক, পারিবারিক ছবি আর কে কবে দেখেছে। ঠিক পিছনে কংগ্রেসের দিগ্বিজয় সিংহ- তাঁর মুখেও হাসি। সংসদের ভেতরে সুষমার সঙ্গে সম্পর্ক আদায় কাঁচকলায় থাকলেও বাইরে তাঁরা যে এত বন্ধু, আগে কেউ কখনও ভেবেছিল? টেকস্যাভি বিদেশমন্ত্রী এরপর টুইটারে পোস্ট করেন এই ছবিটি। ৬৪ বছরের বিদেশমন্ত্রীর মুখে তরুণীর হাসি। তাঁর স্বামী, মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশলও স্ত্রীর সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাতে প্রাণ খুলে হাসছেন। রাজনীতি সুষমাকে দেশের মানুষের ঘরে পৌঁছে দিলেও তাঁর স্বামীর সম্পর্কে বিশেষ কিছু জানেন না সাধারণ জনতা। তাঁর ছবি তো দেখাই যায় না। মিজোরামের প্রাক্তন রাজ্যপাল হিসেবে কাজ করা ছাড়াও স্বরাজ ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। তখন সুষমা ছিলেন তাঁর সহকর্মী। তারপর স্ত্রী লোকসভায় চলে এলেও স্বামী সরে গেছেন রাজনীতি আর কূটনীতির আঙিনা থেকে। টুইটারেই একজন প্রশ্ন করেছেন, স্বামীর সঙ্গে আচমকা দেখা বলছেন কেন? আপনারা কি একসঙ্গে থাকেন না? জবাবে সুষমা বলেছেন, তাঁরা বাড়িতে একসঙ্গেই থাকেন। কিন্তু সংসদে নয়। গত মাসে তাঁদের বিবাহ বার্ষিকীতে যাঁরা অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের ধন্যবাদ দিয়ে বিয়ের একটি ছবি টুইটারে পোস্ট করেন সুষমা। দু'জনের বহু পুরনো একটি সাদা কালো ছবিও পোস্ট করেন তিনি। সেই ছবিতে ২৫ বছরের সুষমা ও তরুণ স্বরাজ কৌশল দাঁড়িয়ে আছেন প্রবাদপ্রতিম নেতা জয়প্রকাশ নারায়ণের সঙ্গে। তারপর সময় গড়িয়ে গেছে অনেক। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অপ্রত্যাশিত, হঠাৎ সাক্ষাতের প্রাণভরা আনন্দ কমেনি একটুও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget