এক্সপ্লোর

এ বছরের ‘গ্লোবাল থিঙ্কার্স’ তালিকায় সুষমা স্বরাজ, আমি গর্বিত, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিশেষ সম্মান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। ফরেন পলিসি ম্যাগাজিনের ২০১৬-র ‘গ্লোবাল থিঙ্কার্স’-এর তালিকায় উঠে এল স্বরাজের নাম। ‘ডিসিসন মেকার্স’ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল লোরেট্টা লিঞ্চের সঙ্গে নাম রয়েছে ভারতের বিদেশমন্ত্রীর। কূটনীতিতে ট্যুইটারের অভিনব ব্যবহারের স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল থিঙ্কার্সের’ ১৫ জনের তালিকায় উঠে এসেছে স্বরাজের নাম। এজন্য বিদেশমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরিশ্রমী’ বিদেশমন্ত্রীর জন্য তিনি গর্বিত। উল্লেখ্য, বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সাহায্য প্রার্থনা করে যে কোনও ট্যুইটের জবাব দিয়েছেন। শুধু তাই নয়, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপও নিয়েছেন। হাসপাতালের বেডে থেকেও এই কাজে বিরত হননি তিনি। ভারতীয় ও বিদেশী নাগরিকদেরও সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন বিদেশমন্ত্রী। কয়েকমাস আগে এক ব্রিটিশ দম্পতি স্যারোগেসির মাধ্যমে জন্ম হওয়া তাঁদের সন্তানের জন্য ব্রিটিশ পাসপোর্ট সংগ্রহে অসুবিধার মুখে পড়েছিলেন। সেক্ষেত্রেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিদেশমন্ত্রী। উপসাগরীয় দেশে কাজ হারিয়ে বা বেতন না পেয়ে চরম সংকটে পড়া প্রায় ১০ হাজার ভারতীয়কে উদ্ধারের কাজে বিশেষ ভূমিকা নিয়েছিলেন স্বরাজ। এই পর্বে তাঁর বিদেশ নীতি বিশেষ উল্লেখের দাবি রাখে। এছাড়াও ভারতে চিকিত্সার জন্য আসতে আগ্রহী বিদেশে নাগরিকদের সমস্যার কথা ট্যুইটারে জানতে পেরে স্বরাজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট স্বরাজকে 'দেশের সুপারমম' আখ্যা দিয়েছিল। পাঁচদিন আগে তাঁর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। দিল্লির এইমসে এই অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে আইসিইউ-র বাইরে আনা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন বিদেশমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget