এক্সপ্লোর

তনভি শেট পাসপোর্ট কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় নিশানায় সুষমা, নিন্দা স্বরা ভাস্কর, বিশাল দাদলানির

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখনউয়ের পাসপোর্ট অফিসে ধর্ম নিয়ে দম্পতিকে হেনস্থার ঘটনায় নয়া বিতর্ক। সংশ্লিষ্ট অফিসার বিকাশ মিশ্রকে বদলি করা এবং ওই দম্পতিকে পাসপোর্ট দিয়ে দেওয়া নিয়ে সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। তাঁদের নিশানায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। নিজেই এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, গত ১৭ জুন থেকে ২৩ জুন দেশের বাইরে ছিলেন তিনি। ধর্ম নিয়ে দম্পতিকে হেনস্থার অভিযোগ নিয়ে বিতর্কের কথা জানতেন না। তিনি ট্যুইটে কটাক্ষের সুরেই লিখেছেন, ‘‘ যদিও কিছু ট্যুইটের মাধ্যমে আমাকে সম্মানিত করা হয়েছে। সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেজন্য এগুলিতে ‘লাইক’ করলাম।’’ আসলে সুষমাকে নিশানা করে ওই ট্যুইটগুলি করা হয়। তনভি শেট পাসপোর্ট কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় নিশানায় সুষমা, নিন্দা স্বরা ভাস্কর, বিশাল দাদলানির এই ঘটনায় বিদেশমন্ত্রীর পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী  স্বরা ভাস্কর ও সঙ্গীতকার বিশাল দাদলানি। তাঁরা বলেছেন, মন্ত্রীকে এভাবে ট্রোল করা লজ্জার ব্যাপার। স্বরার ট্যুইট-এটা অসুস্থ মানসিকতা, যা খুবই লজ্জাজনক। সুষমা স্বরাজজীকে এভাবে ট্রোল করা হচ্ছে, তার কারণ, তিনি ও তাঁর মন্ত্রক সচেতনতার সঙ্গে এবং দেশের আইন অনুসারে কাজ করেছেন। বিশালের ট্যুইট, নিরপেক্ষভাবে কাজ করায় এভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে বিদেশমন্ত্রীকে।   উল্লেখ্য, লখনউয়ের দম্পতি মহম্মদ আনস সিদ্দিকি এবং তাঁর স্ত্রী তনভি শেঠ পাসপোর্ট করাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্ত কর্মীকে বদলি করা হয়। দম্পতিকে পাসপোর্টও দেওয়া হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় সুষমাকে নিশানা করা হয়। সোশ্যাল মিডিয়ায় কেউ লেখেন, ‘উনি তো মরতে বসেছিলেন। অন্যের কাছ থেকে ধার করা একটি কিডনি নিয়ে বেঁচে আছেন। সেটিও কখন বিকল হবে ঠিক নেই।’ কারও প্রশ্ন, ‘ইসলামি কিডনি’ পেয়েছেন বলেই কি পাসপোর্ট নিয়ে এমন পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিচ্ছেন? এই ঘটনায় কংগ্রেস বিদেশমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এ ধরনের আক্রমণের নিন্দা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget