এক্সপ্লোর

২০১৪-র ভোটে একজনও ছিলেন না, বর্তমান লোকসভায় উত্তরপ্রদেশের একমাত্র নির্বাচিত মুসলিম সাংসদ কৈরানায় জয়ী তবাসুম, বললেন, ২০১৯-এ কোনও প্রভাবই ফেলবেন না মোদী

লখনউ: বিজেপির মৃগাঙ্ক সিংহকে বিপুল ব্যবধানে হারিয়ে কৈরানার উপনির্বাচনে তবাসুম হাসানের জয় বিশেষ গুরুত্ব পাচ্ছে এই কারণে যে, ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে বিরোধী শিবিরের পাল্লা ভারী তো হলই, পাশাপাশি তিনিই এখন বর্তমান লোকসভায় উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত একমাত্র মুসলিম সাংসদ। যে রাজ্যে প্রায় ২০ শতাংশ মুসলিম, ২০১৪-র লোকসভা ভোটে সেখান থেকে কোনও মুসলিম সাংসদ নির্বাচিত হননি। সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সমর্থনপুষ্ট রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রার্থী তবাসুম সেখানে ব্যতিক্রম। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ২০১৪-য় বিজেপি ও তার শরিক আপনা দল পায় ৭৩টি। সপা ও কংগ্রেস যথাক্রমে ৫ ও ২টি আসন পায়। তবাসুম জয়ের পর বলেন, আমার সাফল্য মানুষের জয় যাঁরা চার বছরের বিজেপি অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ইভিএমের সমস্যা না থাকলে আমার জয়ের মার্জিন আরও বাড়ত। আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও প্রভাবই থাকবে না বলেও দাবি করেন তবাসুম। বলেন, বিজেপির উদ্ধত লোকজন বলে থাকেন, মোদীর কোনও বিকল্প নেই। কিন্তু সর্বশক্তিমান সবসময়ই রাস্তা বের করে দেন। বিরোধী দলগুলির জোট ২০১৯-এ বিজেপির বিরুদ্ধে জিতবে। আমার জয়ে প্রমাণ হল, ২০১৯-এ ঐক্যবদ্ধ বিরোধীদের জয়ের পথ সুগম। ২০০৯-এর লোকসভা ভোটে বিএসপি-র টিকিটে লড়ে রাজনীতিতে নামেন তবাসুম, পরাজিত করেন বিজেপির হুকুম সিংহকে। ২০১৪-য় তাঁর ছেলে নাহিদ হাসান সমাজবাদী পার্টির হয়ে ভোটে লড়ে হুকুম সিংহের কাছে হেরে যান। কৈরানায় ১৬ লক্ষ ভোটারের মধ্যে ৫ লক্ষ মুসলিম। দলিত ও জাঠ ভোট দু লক্ষ করে। এক লক্ষ গুজ্জর ভোট আছে। বিজেপি সাংসদ হুকুম সিংহের মৃত্যুতে কৈরানা আসনটি শূন্য হয়। এবার তাঁর মেয়ে মৃগাঙ্ককে প্রার্থী করে বিজেপি। তবে গোরক্ষপুর, ফুলপুরের পর কৈরানাতেও হেরে জোর ধাক্কা খেল তারা। তবাসুম কৈরানায় জয়ের কারণ ব্যাখ্যা করে বলেন, আমরা বেঁচে থাকায়, অন্যকেও বাঁচতে দেওয়ায় বিশ্বাসী। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শান্তিতে চলার পক্ষপাতী। তা-ই করে যাব। বিজেপি প্রার্থী কখনও মানুষের আসল সমস্যা তুলে ধরেননি বলে অভিযোগ করেন তবাসুম। বলেন, ওদের কিছু বলার ছিল না বলেই জিন্নার ছবিকে ইস্যু করে। জিন্না একসময় এখানে ছিলেন। কিন্তু দেশভাগের পর ছবি বদলেছে। ওটা কোনও ইস্যুই নয়। আসল ইস্যু গরিব, চাষিকে নিয়ে, যে ব্যাপারে বিজেপির কিছুই বলার নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget