এক্সপ্লোর

উন্নয়ন প্রকল্পগুলি মানু্ষের কাছে পৌঁছে দিতে পারলেই ভোটে জয়, বিজেপি সংসদীয় দলের বৈঠকে মোদী

নয়াদিল্লি: বিজেপি সংসদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলিকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় সাংসদদের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্কিমগুলিকে সাধারণ মানুষের কাছে প্রচার করে জনপ্রিয় করে তুলতে পারলেই ভোটবাক্সে ফসল তোলা যাবে, জয় আসবে বলে মোদী তাঁদের কাছে ব্যাখ্যা করেছেন। বৈঠকে হাজির বিজেপি সাংসদরা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, তাঁদের সাফল্যের সঙ্গেই জড়িত দলের পারফরম্যান্স। কেন্দ্রীয় সংসদ বিষয় সংক্রান্ত মন্ত্রী অনন্ত কুমার বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিস্তারিত আলোচনা করেন সাম্প্রতিক সাধারণ বাজেট নিয়ে। দেশের ১০ কোটি পরিবারের জন্য ঘোষিত স্বাস্থ্য বিমা স্কিমের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটে ইতিবাচক বার্তা রয়েছে বিশেষ করে কৃষক, গরিব মানুষের জন্য। সাংসদদের বাজেটের জনমুখী দিকগুলি সম্পর্কে মানুষকে অবহিত করতে বলেন তিনি। বুথস্তরে সভা করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা ব্যাপক ভাবে প্রচার করার পরামর্শ দেন দলীয় নেতাদের। বৈঠকে উপস্থিত থাকা কয়েকজন নেতা পরে বলেন, প্রধানমন্ত্রী ভোটে জেতার জন্য এই প্রকল্পগুলিকে জনপ্রিয় করে তোলার গুরুত্ব ব্যাখ্যা করেন, তাঁদের বলেন, তাঁদের জয়ও দলের সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। সাংসদদের তিনি বলেন, জায়গায় জায়গায় নকল সংসদের আয়োজন করে বাজেট নিয়ে আলোচনা করুন। পাশাপাশি লোকসভায় বাজেটের ওপর আলোচনায় বিরোধীদের সমালোচনার ওপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির জবাবি ভাষণেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যসভায় বিজেপি সভাপতি অমিত শাহের প্রথম ভাষণেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ১৮ ফেব্রুয়ারি ভোট হতে চলা ত্রিপুরায় অমিতের সাম্প্রতিক এক জনসভার উল্লেখ করেন তিনি, বলেন, রাজ্যের শাসক দলের বাধাকে উপেক্ষা করেই সেখানে জনতার ঢল নেমেছিল। সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে বিরোধী সদস্যদের প্রবল বিক্ষোভ, শোরগোলের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর তীব্র সমালোচনা করেন অমিত শাহ। রাহুলের মনোভাব 'অগণতান্ত্রিক' বলে উল্লেখ করে বলেন, মনমোহন সিংহের ১০ বছরের শাসনে কখনও এমন পরিস্থিতি হয়নি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
Kolkata Woman Death: ৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
Lifestyle News: ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
Durgapur Vote Campaign: প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
Jalpaiguri News: ভয়াবহ ঘটনা! রাতে ঘুমিয়েছিলেন নিজের ঘরেই, পরের দিন সকালে উদ্ধার হল বৃদ্ধার মুণ্ডহীন দেহ!
ভয়াবহ ঘটনা! রাতে ঘুমিয়েছিলেন নিজের ঘরেই, পরের দিন সকালে উদ্ধার হল বৃদ্ধার মুণ্ডহীন দেহ!
Embed widget