এক্সপ্লোর
মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেফতার তামিল অভিনেত্রী

চেন্নাই: চেন্নাইয়ে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল তামিল অভিনেত্রী সঙ্গীতা বালনকে। গোপন সূত্রে খবর পেয়ে একটি রিসর্টে হানা দেয় পুলিশ। সেখান থেকেই সঙ্গীতা ও সতীশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা দু’জন মিলে মধুচক্র চালাচ্ছিলেন বলে দাবি পুলিশের। তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। বিচারপতি তাঁদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, অনেক অল্পবয়সি অভিনেত্রীকে মধুচক্রে যুক্ত করেছিলেন সঙ্গীতা। তাঁকে গ্রেফতার করার পাশাপাশি ওই রিসর্ট থেকে তিন অভিনেত্রীকেও উদ্ধার করা হয়েছে। তাঁদের একটি হোমে পাঠানো হয়েছে।
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















