এক্সপ্লোর

অপরাধ, পায়ের ওপর পা তুলে বসা, তামিলনাড়ুতে উচ্চবর্ণের হাতে ৩ দলিত খুন

চেন্নাই: স্রেফ পায়ের ওপর পা তুলে বসার কারণেও খুন করা যায়! দক্ষিণ তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাচানাথম গ্রামে নাকি ঠিক এই কারণেই দলিত সম্প্রদায়ের ৩ জন খুন হয়েছেন। স্থানীয় উচ্চবর্ণেরা তাঁদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সোমবার রাতে ঘটেছে এই ঘটনা। মৃতদের নাম কে অরুমুগম, এ শম্মুগানাথম ও চন্দ্রশেখর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথম দুজনের মৃত্যু হয়। চন্দ্রশেখরকে ভর্তি করা হয় মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে। সেখানে গতকাল সকালে মারা যান তিনি। ২৬ তারিখ স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরের বাইরে পায়ের ওপর পা তুলে বসেছিলেন ২ দলিত যুবক। এতে উচ্চবর্ণেরা আপত্তি করে বলে অভিযোগ। তাদের বক্তব্য, উঁচু জাতের সামনে এভাবে পায়ের ওপর পা তুলে বসে তাদের অপমান করা হয়েছে। এ নিয়ে বেধে যায় অশান্তি। দলিত যুবকরা হুমকি দেন, জাত তুলে গালাগালি করলে পুলিশে নালিশ করা হবে। এ নিয়ে চন্দ্রকুমার নামে একজনের বিরুদ্ধে পুলিশে এফআইআর করা হলে তার ছেলে সি সুমন প্রতিশোধের ছক কষে বলে অভিযোগ। বন্ধুদের নিয়ে সে কাচানাথম গ্রামে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে গ্রামের পুরুষদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। এছাড়া বাড়িঘর ও অন্যান্য সম্পত্তি নষ্ট করে।  ক্ষুব্ধ দলিতরা ৩ দিন আন্দোলন করেন, রাজাজি হাসপাতালের মর্গে পড়ে থাকা মৃতদের দেহ নিতে চাননি তাঁরা। দাবি করেন, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করতে হবে, গুরুতর আহতদের দিতে হবে ১০ লাখ টাকা করে। শিবগঙ্গা ও মাদুরাই জেলা প্রশাসন তাঁদের দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দিবে বিক্ষোভ উঠে যায়। এছাড়া ঠিক হয়, স্থানীয় পালায়ানুর ও থিরুপ্পাচেথি পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টরদের সাসপেন্ড করা হবে, পালায়ানুর থানার সব পুলিশকর্মীর পদাবনতি হবে, কাচাথানম গ্রামে বসানো হবে পুলিশ ফাঁড়ি। তাঁদের অভিযোগ, স্থানীয় পুলিশ সব সময় উচ্চবর্ণদের পক্ষ নিয়েছে, দলিতদের অভিযোগপত্র গ্রহণই করে না তারা। যদি তারা সময়মত ব্যবস্থা নিত, তবে এভাবে তিনজনের প্রাণ যেত না বলে তাঁরা দাবি করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget