এক্সপ্লোর

নোট বাতিলের পর ব্যাঙ্কে কত পুরনো টাকা জমা, করদাতাদের অনলাইনে খতিয়ে দেখতে বলল দফতর

নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণার পর কে কত টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন, তা অনলাইনে খতিয়ে দেখতে করদাতাদের অনুরোধ করল আয়কর দফতর।

৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকে প্রত্যেক অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, তা খতিয়ে দেখছে আয়কর দফতর। এই মর্মে একটি ডেটাবেসও তৈরি করা হচ্ছে। লক্ষ্য, সেই সব করদাতাকে চিহ্নিত করা, যাঁদের আয়কর রিটার্নের সঙ্গে জমা দেওয়া অর্থের সামঞ্জস্য নেই।

সেই প্রেক্ষিতে দেশের সকল করদাতাকে দফতরের আহ্বান, নিজ নিজ অ্যাকাউন্ট একবার খতিয়ে দেখুন। তারা জানিয়েছে, যদি কেউ মনে করে থাকেন, যে তাঁদের জমা করা পুরনো নগদের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেবে গরমিল রয়েছে, তাহলে তা যেন অবিলম্বে আয়কর দফতরের নজরে আনা হয়।

আয়কর দফতরের তরফে এদিন এক বিবৃতি পেশ করে জানানো হয়েছে, প্রত্যেক করদাতা নিজেদের অ্যাকাউন্টে করা নগদ জমার খতিয়ান এখন অনলাইনেই খতিয়ে দেখতে পারবেন। এরজন্য ওয়েবসাইটে লগ-ইন করে নিজের প্যান নম্বর দিয়ে ই-ফাইলিং পেজের ‘ক্যাশ ট্রানজাকশন ২০১৬’ –তে গেলে সেই তথ্য মিলবে। ব্যবহারকারীদের সুবিধার্থে একটি গাইডও রাখা হয়েছে।

দফতরের তরফে আরও জানানো হয়েছে, কোনও করদাতার জমা দেওয়া অর্থের সঙ্গে দফতরের তথ্য না মিললে, সংশ্লিষ্ট ব্যক্তি সেখানে তা পরিবর্তন করতে পারবেন। সেই সুযোগও থাকছে। ফলে, ওই ব্যক্তিকে আয়কর দফতরে হাজিরা দিতে হবে না তথ্য সংশোধনের জন্য। পাশাপাশি, যদি কোনও ব্যক্তি দেখেন যে তাঁর প্যান নম্বরের সঙ্গে অপর ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে, তাহলে তিনি অনলাইলে নিজের অভিযোগও দায়ের করতে পারবেন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget