এক্সপ্লোর

নোট বাতিলের পর আয়কর হানায় বাজেয়াপ্ত ১৩০ কোটির নগদ, অলংকার

নয়াদিল্লি: নোট বাতিলের পরে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৩০ কোটি নগদ ও অলংকার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, আরও ২ হাজার কোটি টাকার অঘোষিত অর্থের কথা স্বীকার করেছেন করদাতারা। মঙ্গলবার এমনটাই জানাল আয়কর দফতর। তারা জানিয়েছে, গুরুত্ব অনুযায়ী প্রায় ৩০টি মামলাকে ইডি ও সিবিআই-এর কাছে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষ কর সংক্রান্ত কেন্দ্রীয় বোর্ড (সিবিডিটি) এক বিবৃতিতে জানিয়েছে, ৮ নভেম্বরের পর থেকে আয়কর দফতর অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে প্রায় ৪০০টি মামলা নথিভুক্ত করেছে। এতে ১৩০ কোটি টাকা মূল্যের নগদ ও অলংকার বাজেয়াপ্ত হয়েছে।

পাশাপাশি, আরও ২ হাজার কোটি টাকার অঘোষিত আয়ের হদিশ মিলেছে। বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে কয়েকটি মামলার পরিধি আয়কর দফতরের এক্তিয়ারের ঊর্ধ্বে হওয়ায় সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই-এ সহায়তা নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এর মধ্যে বহু মামলা এমন রয়েছে, যেখানে নতুন নোটে ৮০ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। আয়কর বিভাগের বেঙ্গালুরু ইউনিট এমন ১৮টি মামলা ইডি-র কাছে পাঠিয়েছে। একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে লুধিয়ানা, হায়দরাবাদ, পুণে এবং ভোপাল থেকেও বিভিন্ন মামলা পাঠানো হয়েছে।

কালো টাকা ও সন্ত্রাসের ওপর বড় পদক্ষেপ নিয়ে গত ৮ নভেম্বর পুরনো ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিল করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে তিনি সকলকে আহ্বান জানান, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সব পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে জমা করতে।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, প্রায় ১৪ লক্ষ কোটি মূল্যের ৫০০ ও ১০০০ টাকার নোট দেশের বাজারে চালু ছিল। আরবিআই-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৭ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ব্যাঙ্কে জমা পড়েছে প্রায় সাড়ে ৮ লক্ষ কোটি টাকা।

গত সপ্তাহে সিবিডিটি জানিয়েছিল, দেশের বিভিন্ন জনধন অ্যাকাউন্টে ১ কোটি ৬৪ লক্ষ পরিমাণের হিসেব-বহির্ভূত অর্থ জমা পড়েছে, যেখান থেকে কখনও আয়কর রিটার্ন দাখিল করাই হয়নি। এই নিয়ে সতর্কও জারি করেছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget