এক্সপ্লোর

এনডিএ ছাড়তে পারে টিডিপি, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে পারেন দলের দুই মন্ত্রী

নয়াদিল্লি: ফের এনডিএ-র শরিক বিচ্ছেদ। জোট ছাড়তে চলেছে টিডিপি? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর,সম্ভবত আজই এনডিএ ছাড়ার কথা ঘোষণা করতে পারেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্য ঘোষণার দাবি নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে টিডিপি-র টানাপোড়েন বাড়ছে। এরইমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী জানিয়েছেন, ২০১৯-এ দল ক্ষমতায় এলে অন্ধ্রকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া হবে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় অন্ধ্রের ক্ষমতাসীন টিডিপি-র বেশিরভাগ বিধায়ক ও বিধান পরিষদ সদস্য বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পক্ষে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী তথা টিডিপি সভাপতি চন্দ্রবাবু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দলের দুই মন্ত্রীর ইস্তফার মাধ্যমে সম্পর্ক বিচ্ছেদের সূচনা করতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন টিডিপি-র দুই মন্ত্রী অশোক গজপতি রাজু এবং ওয়াই এস চৌধুরী। অন্ধ্রের বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে সংসদে গাঁধী মূর্তির পাদদেশে টিডিপি সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। চন্দ্রবাবুও জানিয়েছেন, কেন্দ্র দাবি মানলে ভালো। নাহলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে। টিডিপি-র অভিযোগ, কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশকে উপেক্ষা করা হয়েছে। অমরাবতীতে জরুরি বৈঠক ডেকে এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে আলোচনায় বসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরপর ফের বিজেপির বিরুদ্ধে জোটধর্ম না মানা এবং প্রতারণার অভিযোগে সরব হয়েছে টিডিপি। অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে কংগ্রেস দিল্লির সংসদ মার্গে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভে যোগ দিতে এসে রাহুল জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। আগামী বছর অন্ধ্রে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় বিশেষ রাজ্যের ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। রাজ্যের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস ইস্যুটি নিয়ে জোর প্রচার চালাচ্ছে। এনডিএ-র শরিক টিডিপি- বিষয়টি নিয়ে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট। এই অবস্থায় এই ইস্যুতে চতুর্মুখী চাপের মুখে পড়েছে বিজেপি। ২০১৪-র লোকসভা নির্বাচনে অন্ধ্রের ২৫ লোকসভা আসনের মধ্যে টিডিপি ১৫, ওয়াইএসআর কংগ্রেস ৮ এবং বিজেপি দুটি আসনে জিতেছিল। কংগ্রেস খাতা খুলতে পারেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget