এক্সপ্লোর

'রোমান্সে' ক্ষতি হবে পড়ুয়াদের, যুক্তি দেখিয়ে বিয়ের দিন শিক্ষক-যুগলকে বরখাস্ত করল স্কুল

শ্রীনগর: বিয়ের দিনেই স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হল শিক্ষক দম্পতিকে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় একটি বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ তাঁদের বরখাস্ত করার সিদ্ধান্তের কারণ হিসেবে বলেছে, ওই দম্পতির প্রেম পড়ুয়াদের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। গত কয়েক বছর ধরেই পামপোরের মুসলিম এডুকেশনাল ইন্সস্টিটিউটের শিক্ষকতা করতেন ত্রালের বাসিন্দা তারিক ভাট ও সুমায়া বশির। তাঁরা স্কুলের ছাত্র ও ছাত্রী বিভাগে চাকরি করতেন। ওই শিক্ষক দম্পতির অভিযোগ, গত ৩০ নভেম্বর বিয়ের দিনই তাঁদের বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। তাঁদের বরখাস্তের বিষয়ে মুখ খুলতে চাননি প্রিন্সিপাল। তবে স্কুলের চেয়ারম্যান বশির মাসুদি বলেছেন, বিয়ের আগে থেকেই তারিক ও সুমায়ার প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের এই রোমান্স স্কুলের হাজার দুয়েক পড়ুয়া ও ২০০ কর্মীর পক্ষে একেবারেই ভালো নয়। এতে পড়ুয়াদের ওপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এর অতিরিক্ত কোনও প্রশ্নের জবাব দেননি চেয়ারম্যান। তিনি এ ব্যাপারে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। যদিও তারিক ও সুমায়ার দাবি, তাঁদের এই বিয়ে দেখাশোনা করে হয়েছে। কয়েকমাস আগে তাঁদের বাগদান হয়। পুরো স্কুল কর্তৃপক্ষই তা জানত। কারণ, বাগদানের অনুষ্ঠানের পর স্কুলের কর্মীদের জন্য সুমায়া একটি পার্টিও দিয়েছিল। তারিক বলেছেন, বিয়ের একমাস আগে তাঁরা ছুটির আবেদন করেছিলেন। স্কুল কর্তৃপক্ষ তা মঞ্জুরও করে। তাঁর প্রশ্ন, তাঁদের মধ্যে যদি প্রেমের সম্পর্ক ছিল, তাহলে স্কুল কর্তৃপক্ষ কি বিয়ের দিন ঘোষণার পর তা জানত পারল? ওই শিক্ষক যুগল বলেছেন, তাঁরা বিয়ে করেছেন। কোনও পাপ করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget