এক্সপ্লোর

বাবা মা মাইনে চোকাতে পারেননি, ৬ বছরের শিশুর চুল টেনে ছিঁড়লেন শিক্ষিকা

থানে: স্কুলে যাওয়ার নামে কেঁদে উঠছিল ছ'বছরের প্রাচী। বাবা বুঝতে না পেরে কাছে ডেকে প্রশ্ন করেন তাকে। শিশুটি জানায়, স্কুলের মাইনে বাকি থাকায় দিদিমণি সকলের সামনে তাকে প্রচণ্ড বকাবকি তো করেছেনই, টান মেরে উপড়ে এনেছেন এক গোছা চুল। আতঙ্কে স্কুল যেতে চাইছে না সে। মহারাষ্ট্রের থানের জ্ঞানোদয় বিদ্যামন্দিরে এমনই ঘটনা ঘটেছে। ৪,০০০ টাকা মাইনে বাকি পড়ায় খোদ শিক্ষিকা চুল ছিঁড়ে শাস্তি দিয়েছেন দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে। প্রাচীর বাবা অখিলেশ গুপ্ত অভিযোগ করতে যান স্থানীয় বর্তকনগর পুলিশ স্টেশনে। কিন্তু তাঁর অভিযোগ নেয়নি পুলিশ স্টেশন। বরং উপদেশ দেওয়া হয় স্কুলের সঙ্গে কথা বলে মিটমাট করে নিতে। যদিও সংশ্লিষ্ট পুলিশকর্মীদের দাবি, এমন কোনও অভিযোগ কেউ জমা দিতে আসেননি। অখিলেশবাবুর ইন্দিরানগর এলাকায় ছোট একটি স্টুডিও রয়েছে। জমানো টাকা ভেঙে তখনই স্কুলে গিয়ে বাকি পড়া ফি মিটিয়ে দেন তিনি। ঘটনাটি জানান প্রিন্সিপালকে। অভিযুক্ত শিক্ষিকা রেখা নায়ারকে প্রিন্সিপালের ঘরে ঢুকতে দেখে ভয়ে কাঁপতে থাকে প্রাচী। শিক্ষিকাকে সাসপেন্ড করে দেওয়া হলেও তাঁর বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অখিলেশবাবুর অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছে। অভিযুক্ত শিক্ষিকাকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে, লিখিতভাবে নিজের অবস্থান জানাতে বলা হয়েছে। যদি তাতে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হয়, তবে তাঁর চাকরি যেতে পারে। ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে, স্কুল কর্তৃপক্ষও এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। শিক্ষকশিক্ষিকাদের পড়ুয়াদের বেতন জমা নিতে চাপ দেয় তারা, যদিও সেটা তাঁদের কাজ নয়। প্রিন্সিপালকেও জেরা করা হোক, জানা হোক, ঠিক কতটা চাপ দিলে, বেতনের দাবিতে একজন দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে তার ক্লাস টিচার এমন নির্মমভাবে মারধর করতে পারেন। ওই শিক্ষিকার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষও ঘটনায় একইরকম দায়ী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget